,

মোবাইলে দিনে ৫০০ টাকার বেশি রিচার্জে মানা

news-image

মোবাইল ফোনে প্রি-পেইড গ্রাহকরা দিনে সর্বোচ্চ ৫০০ টাকা রিচার্জ করতে পারবেন। মঙ্গলবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক নির্দেশনায় এ কথা জানানো হয়েছে। নতুন এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে দেশের মোবাইল অপারেটরকে নির্দেশ দেওয়া হয়েছে। পোস্ট পেইড গ্রাহকদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না বলেও ওই নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে দেওয়া নতুন এ নির্দেশনায় বলা হয়েছে, একজন প্রিপেইড গ্রাহক তাঁর মোবাইল ফোনে সর্বোচ্চ পাঁচ হাজার টাকার ব্যালেন্স রাখতে পারবেন। আর এক দিনে সর্বোচ্চ ৫০০ টাকা রিচার্জ করতে পারবেন।  এছাড়া প্রি-পেইড গ্রাহকরা মাসে এক হাজার টাকা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন এবং দিনে ৩০০ টাকার বেশি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন না। এত দিন এক দিনে সর্বোচ্চ ১০০ টাকা ব্যালেন্স ট্রান্সফার করা যেত। যদিও পোস্ট পেইড গ্রাহকদের বিষয়ে কোনো সীমা বেঁধে দেয়নি বিটিআরসি।  বিটিআরসি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। তবে ২০০৮ সালের নির্দেশনা সংশোধন করে রিচার্জের সীমা বেঁধে দেওয়ার কোনো কারণ উল্লেখ করা হয়নি চিঠিতে। ইন্টারেনেট ডেটা রিচার্জের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে কিনা তাও উল্লেখ নেই চিঠিতে।  এ ব্যাপারে বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘অবৈধ ভিওআইপি কমানোর উদ্দেশ্যে পরীক্ষামূলকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবৈধ ভিওআইপির কাজে যে সব সিম ব্যবহার হয় সেগুলোতে যাতে ইচ্ছেমতো রিচার্জ না করা যায়, সে কারণেই সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে।’ তবে একের অধিক সিম বা মোবাইল সংযোগ ব্যবহারে গ্রাহকদের নিরুৎসাহিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিটিআরসি সূত্রে জানা গেছে। কারণ, অনেক ব্যবহারকারী অল্প অল্প করে রিচার্জ করে বেশি সিম ব্যবহার করে থাকেন। বিটিআরসির সর্বশেষ নভেম্বর মাসের তথ্যানুযায়ী, ছয়টি মোবাইল অপারেটরের মোট গ্রাহক ১৩ কোটি ৩১ লাখ ৬৩ হাজার। এর ৯৮ শতাংশই প্রি-পেইড গ্রাহক বলে জানিয়েছে বিটিআরসি।  

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা