,

কাল আখাউড়া পৌরসভা নির্বাচন ১১ কেন্দ্রের সবই ঝুকিপূর্ন

news-image

আমিরজাদা চৌধুরী : বুধবার সীমান্তবর্তী আখাউড়া পৌরসভার ভোটগ্রহন। বিভিন্ন দায়িত্বশীল সুত্র জানিয়েছে-পৌরসভার ১১ টি কেন্দ্রের সবকটিই ঝুকিপূর্ন। তবে নির্বাচন প্রশাসন ৫ টি কেন্দ্র ঝুকিপূর্ন বলে চিহ্নিত করেছে। এগুলো হচ্ছে দূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয়,নাছরিন নবী বালিকা উচ্চ বিদ্যালয়,তারাগন সরকারৗ প্রাথমিক বিদ্যালয় ও দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র। নির্বাচনের রিটানিং অফিসার আলাউদ্দিন আল মামুন জানান, তারা ৫ টি কেন্দ্রকে ঝুকিপূর্ন হিসেবে চিহ্নিত করেছেন। এসব কেন্দ্রে ৮ টি অস্ত্রসহ পুলিশ ও আনসারের ২০ সদস্যের একটি দল দায়িত্ব পালন করবে। অন্যান কেন্দ্রে ৭ অস্ত্রসহ আইনশৃঙ্খলা বাহিনীর ২০ সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়া সমগ্র নির্বাচনী এলাকায় ৪ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন। ২/৩ টি কেন্দ্রের জন্যে একজন নির্বাহী ম্যাজিষ্টেট দায়িত্বে থাকবেন। নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায় এক প্লাটুন বিজিবি,এক প্লাটুন র‌্যাব নিয়োজিত থাকবে। এছাড়া প্রত্যেক ওয়ার্ডে একটি করে মোবাইল টিম, ৩ টি ওয়ার্ডের জন্যে একটি করে ষ্ট্রাইকিং ফোর্স থাকবে। তিনি বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সহায়তায় নির্বাচন সুষ্টু ও শান্তিপূর্ন করার সর্বোত প্রচেষ্টা রয়েছে। এই পৌরসভার নির্বাচনে মেয়র পদে মোট ৫ জন এবং সাধারন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এরমধ্যে সাধারন কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৩৯ জন। পৌরসভার ২৪ হাজার ৯৫০ জন ভোটার আজ তাদের রায় দেবেন। তবে সুষ্টু ভোট নিয়ে নানা শঙ্কা রয়েছে ভোটারদের মধ্যে। প্রভাবশালী এক মেয়র প্রার্থীকে প্রকাশ্যে ভোট দেয়ার কথা বলা হয়েছে। এদিকে আখাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থী দু-জনেই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন। আওয়ামীলীগ প্রার্থী তাকজিল খলিফা কাজল বলেন,আমি নই ভোটাররাই আমার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তারা বলছে, আমার জয় শতভাগ সিউর। আর বিএনপি প্রার্থী মো: মন্তাজ মিয়া বলেন নিরপেক্ষ নির্বাচন হলো আমি একশো ভাগ পাশ করবো।   

 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা