,

ইরানকে পঙ্গু করে দিল আমেরিকা

news-image

রাশিয়া আর আমেরিকা হাত মিলিয়ে ইরানকে খোঁড়া করে দিল! ভেঙে দেওয়া হলো তেহরানের ‘বিষ দাঁত’! অদূর ভবিষ্যতে ইরানের পক্ষে আর পরমাণু অস্ত্র বানানো সম্ভব হবে না। এ খবর জানিয়েছে কলকাতার দৈনিক আনন্দবাজার।

তুলনায় কম শক্তিশালী হলেও, তেহরানের তেজস্ক্রিয় ইউরেনিয়াম আইসোটোপের যতটা মজুত ছিল, তার প্রায় পুরোটাই ইরান থেকে রুশ জাহাজে চাপিয়ে সরিয়ে নেওয়া হলো। এই মূহূর্তে বাজারে যার মূল্য দশ হাজার মার্কিন ডলার।

কয়েক মাস আগে ইরানকে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করিয়েছিল আমেরিকা ও রাশিয়া। তার শর্ত ছিল, তেহরানের ভাঁন্ডারে পরমাণু অস্ত্র বানানোর জন্য জরুরি যতটা ইউরেনিয়াম মজুত রয়েছে, তার পুরোটাই ইরান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। তার বদলে ইরানের ওপর থেকে তুলে নেওয়া হবে প্রায় এক দশক ধরে জারি থাকা অর্থনৈতিক নিষেধাজ্ঞা। যার ফলে, ইরান এ বার বিশ্বজুড়ে তার ইচ্ছা মতো দামে খনিজ তেল বেচতে পারবে। দেশে দেশে তেল রফতানি করতে পারবে তার মর্জিমাফিক পরিমাণে।

মজাটা এখানেই, একদা মস্কোর ‘বন্ধু দেশ’ ইরানকে পরমাণু অস্ত্রের নিরিখে ‘খোঁড়া’ করা হলো তেহরানে মজুত ইউরেনিয়াম রুশ জাহাজে চাপিয়ে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে। আর সেটা যে সফল ভাবেই করা গিয়েছে, তার ঘোষণা করলেন মার্কিন পররাষ্ট্রসচিব জন কেরি। তাঁর কথায়, প্রতিশ্রুতি রাখতে ইরান সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপটি করল। যাদের জাহাজে চাপিয়ে ওই ইউরেনিয়াম তেহরান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেই রুশ পরমাণু সংস্থা ‘রোসাটম’-এর এক মুখপাত্র্ পরে ওই মার্কিন ঘোষণার সত্যতা স্বীকার করেছেন।

গত সাত বছর ধরে চেষ্টা চালিয়ে যাওয়ার পর আগামী বছর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইরানকে পারমাণবিক ভাবে পঙ্গু করে দেওয়াটা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিদেশনীতির সবচেয়ে বড় সাফল্য বলে মনে করছেন কূটনীতিকরা।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১