,

নিউ ইয়র্কে খালেদা-গয়েশ্বরের ছবিতে ছাত্রলীগের আগুন

news-image

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিতর্কিত বক্তব্য এবং ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের কটূক্তির প্রতিবাদে খালেদা ও গয়েশ্বরের ছবিতে আগুন দিয়ে পুড়িয়েছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের কর্মীরা। গত শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে আয়োজিত এক তাৎক্ষনিক প্রতিবাদ সভায় যুক্তরাষ্ট্র ছাত্রলীগ কর্মিরা খালেদা জিয়া ও গয়েশ্বর চন্দ্র রায়ের ছবিতে আগুন ধরিয়ে দিয়ে তীব্র প্রতিবাদ ও ঘৃনা প্রকাশ করেন।                                                                         

সভায় ছাত্রলীগ নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধ এবং যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে বিতর্ক সৃষ্টির মধ্যদিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গয়েশ্বর চন্দ্র রায়কে নব্য রাজাকার হিসাবে উল্লেখ করে বলেন, বিএনপি বাংলাদেশের মানুষের সাথে বেঈমানি করেছেন। বাংলাদেশের ইতিহাসের সাথে বেইমানী করেছে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকর মাধ্যমে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিএনপি আজ পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের লিপ্ত হয়েছে। প্রতিবাদ সভায় ছাত্রলীগ নেতৃবৃন্দ অচিরেই খালেদা জিয়া গয়েশ্বর চন্দ্র রায়সহ সকল দেশবিরোধী পাকিস্তানী এজেন্টদেরকে গ্রেপ্তার করে বিচারের দাবি জানান এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে কঠোর আইন প্রনয়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। যুক্তরাষ্ট্র ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ সাজ্জাদ রায়হান ও সাধারণ সম্পাদক আলামিন আকন এর নেতৃত্বে সকল ছাত্রলীগ নেতৃবৃন্দ খালেদা জিয়া ও গয়েশ্বর চন্দ্র রায়কে বাংলাদেশ থেকে বিতাড়িত করার প্রতিজ্ঞা করে তাদের ছবিতে আগুন ধরিয়ে দেয়।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাদশা, উপ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ. জয়, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সহ সভাপতি সজিব মোশের্দ, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভূঁইয়া, ফাহিম আহমেদ, শফিউল হক, আরিফুল হক, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদ, প্রচার সম্পাদক আবু ইমতিয়াজ রিফাত, বিদুৎ দেব, হেবাউর রহমান, হায়দার আলী ও আব্দুল মালেক সোহাগ প্রমুখ। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে