,

লাশ ফুলে রক্ত ঝরছে

news-image

যত বড় গাছ, ততো বড় ফুল- নাম তার লাশ ফুল। লম্বায় ২ ফুট বিরল প্রজাতির এই ফুলটির চারপাশে ঘিরে থাকা লাল পাপড়িটিকে দেখলে মনে হয় এর গা থেকে রক্ত ঝরছে। গাছসম এই ফুলটির নাম করপস ফ্লাউয়ার। এর আসল নাম অ্যামোরফোফাল্লুস টিটানিয়াম। তবে এটি সাধারণত শব বা লাশ ফুল নামেই বেশি পরিচিত।

অস্ট্রেলিয়ার মাউন্ট লফটি বোটানিক গার্ডেনে এই লাশ ফুলের দেখা মিলেছে। ফুলটির ঘ্রাণও বিদঘুটে, অনেকটা পঁচা মাছের মত। সোমবার সকালে ফুলটি ফোটার পর বাগানের আশেপাশে বিশ্রী গন্ধ ছড়িয়ে পড়ে। বাগান মালিক বুঝতে পারেন তার শখের গাছে ফুল ফুটেছে।

বাগানের মালিক কুলটারের ভাষ্য, দশ বছর পর লাশ ফুল ফুটেছে। প্রায় দু সপ্তাহ আগে থেকেই এটি পাপড়ি মেলতে শুরু করেছিল। সম্পূর্ণ প্রস্ফুটিত হয়েছে গত সোমবার। গত আট বছর ধরে এই বিরল ফুলটি ফোটানোর জন্য চেষ্টা করছিলেন তিনি। দীর্ঘদিনের পরিশ্রম সফল হওয়ায় খুশি কুলটার। ফুলটির আদি নিবাস ইন্দোনেশিয়ার সুমাত্রায়। সেখানে সমূদ্রপৃষ্ঠ হতে ১২০ থেকে ৩৬৪ মিটার উচ্চতায় খাড়া পাহাড়ের গায়ে এটি জন্মায়। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা