,

একা নৌকা চালিয়ে পাড়ি দিলেন প্রশান্ত মহাসাগর

news-image

ছোট্ট একটি নৌকা চালিয়ে এই প্রথম একজন ব্রিটিশ নাগরিক উত্তর অ্যামেরিকা থেকে যাত্রা শুরু করে কোনো ধরনের বিরতি ছাড়াই প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে অস্ট্রেলিয়াতে গিয়ে পৌঁছেছেন। এই ব্যক্তির নাম জন বিডেন, বয়স ৫৩। প্রশান্ত মহাসাগরে এই পথ পাড়ি দিতে তার সময় লেগেছে ২০৯ দিন।

তিনি যাত্রা শুু করেছিলেন ১লা জুন, সান ফ্রান্সিসকো থেকে। প্রতিদিন তিনি গড়ে ১৫ ঘণ্টা নৌকা চালিয়েছেন। তিনি ভেবেছিলেন, আরো কয়েক সপ্তাহ আগেই অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূলীয় কেয়ার্নসে গিয়ে পৌঁছে যাবেন। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তার এই বিলম্ব হয়েছে।

চার বছর আগে মি. বিডেন পাড়ি দিয়েছিলেন আটলান্টিক মহাসাগর। তিনি বলেন,“প্রথমবারের মতো এধরনের একটা কাজ করতে পেরে আমি খুবই খুশি।” শেফিল্ড শহরে বেড়ে উঠলেও বর্তমানে তিনি বসবাস করছেন কানাডায়। তার স্ত্রী বলেছেন, “ও একজন দারুণ মানুষ। অন্যদের চেয়ে তিনি একেবারেই আলাদা। সবসময় তিনি নতুন একটা কিছু করতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চান।”
“আমি সবসময় মনে করেছি যে তিনি সফল হবেন। শুধু একটু বেশি সময় নিয়েছে। তবে আমি খুশি যে সে নিরাপদে বাড়িতে ফিরেছে।”

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা