,

পাল্টা হামলার আশঙ্কায় আতঙ্কিত ইসরাইল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছে ইহুদিবাদী ইসরাইল। এ কারণে ইসরাইলের লেবানন সীমান্তবর্তী এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর পদস্থ কমান্ডার সামির কান্তার শহীদ হওয়ার পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে। খবর- রেডিও তেহরান।
হিজবুল্লাহর পক্ষ থেকে পাল্টা হামলার আশঙ্কায় লেবাননের সীমান্তবর্তী এলাকায় বসবাসরত ইসরাইলিদের সাবধানে চলাফেরা করতে বলেছে ইহুদিবাদী সেনাবাহিনী। সেইসঙ্গে লেবানন সীমান্তে মোতায়েন ইসরাইলি সেনাদেরকে সার্বক্ষণিকভাবে বুলেটপ্রুফ জ্যাকেট পরে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
ইসরাইলের নিউজ ওয়েব পোর্টাল টাইমের বরাত দিয়ে কুয়েতি দৈনিক আল-কাব্বাস জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউরোপীয় কর্মকর্তা জানিয়েছেন, তাদের পক্ষ থেকে হিজবুল্লাহকে ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

গত ২০ ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে জারামানা এলাকায় এক বিমান হামলায় আট সঙ্গীসহ নিহত হন হিজবুল্লাহর পদস্থ কমান্ডার সামির কান্তার। ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, কান্তার প্রায় ৩০ বছর ইসরাইলি কারাগারে আটক থাকার পর ২০০৯ সালে মুক্তি পেয়েছিলেন।

হিজবুল্লাহ’র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ কান্তারকে হত্যার জন্য সরাসরি ইসরাইলকে দায়ী করে বলেছেন, এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার অধিকার সংরক্ষণ করে তার সংগঠন।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১