,

ফের বড়পর্দায় নুসরাত ফারিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : গেল সেপ্টেম্বরে মুক্তি পায় নুসরাত ফারিয়া অভিনীত প্রথম চলচ্চিত্র আশিকী। মাঝে কয়েক মাসের বিরতি দিয়ে ফের বড়পর্দায় হাজির হচ্ছেন দেশিয় চলচ্চিত্রের এই গ্ল্যামার গার্ল। সবকিছু ঠিক থাকলে আসছে ফেব্রুয়ারিতেই মুক্তি পাচ্ছে নুসরাত ফারিয়ার দ্বিতীয় চলচ্চিত্র ‘হিরো ৪২০’।

‘আশিকী’র রেশ শেষ হতে না হতেই নুসরাত ফারিয়া শুরু করেন তার ক্যারিয়ারে দ্বিতীয় চলচ্চিত্র ‘হিরো ৪২০’-এর কাজ। এই মুহুর্তে ভারতের হায়দ্রাবাদের রামুজি ফিল্ম সিটিতে ছবিটির শেষ মুহেূর্তের চিত্রধারণের কাজ চলছে। ‘হিরো ৪২০’-এর বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা যায়, আগামী ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস উপলক্ষে ছবিটি মুক্তি দেয়া হতে পারে।

 ‘হিরো ৪২০’ এর মুক্তির বিষয়ে ভারতে অবস্থানরত ছবিটির বাংলাদেশি পরিচালক সৈকত নাসির বাংলামেইলকে বলেন, ‘খুব সম্ভবত ১৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে আমার ছবিটি। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে দুই দেশের প্রযোজনা প্রতিষ্ঠান। এই মুহূর্তে  রামুজি ফিল্ম সিটিতে ছবির শেষ মুহূর্তের কাজ চলছে। আগামী ৩০ ডিসেম্বর পুরো ইউনিট নিয়ে দেশে ফেরার সম্ভবনা রয়েছে।’  

উল্লেখ্য, বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের ব্যানারে নির্মাণাধীন ‘হিরো ৪২০’ ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের সৈকত নাসির ও কলকাতার সুজিত মণ্ডল। এতে নুসরাত ফারিয়ার বিপরীতে দেখা যাবে কলকাতার নায়ক ওম। এছাড়াও রয়েছেন রিয়া সেন, আশিস বিদ্যার্থীসহ বেশ কয়েকজন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে