,

স্ট্রোকের ছয় লক্ষণ, এড়িয়ে যাচ্ছেন না তো

news-image

বর্তমানে সারা বিশ্বে যেসব রোগে মানুষের মৃত্যু হচ্ছে, এর মধ্যে দ্বিতীয় হলো স্ট্রোক। তাই এর লক্ষণগুলো সম্বন্ধে আমাদের সবারই জানা থাকা উচিত। স্ট্রোক মূলত মস্তিষ্কের রক্তনালির জটিলতাজনিত রোগ। স্ট্রোক সাধারণত দুই রকমের হয়—ইসকেমিক স্ট্রোক ও হেমোরেজিক স্ট্রোক। জীবনযাত্রাবিষয়ক বিখ্যাত সাময়িকী রিডার্স ডাইজেস্ট জানিয়েছে স্ট্রোকের ছয় লক্ষণ :

১. একটি জিনিসকে দুটি দেখা, কোনো কিছু ঝাপসা দেখা, দৃষ্টি ঘোলা লাগা, এক বা দুই চোখে একেবারেই না দেখা—এগুলো স্ট্রোকের লক্ষণ। মস্তিষ্কের রক্তনালি ব্লক হওয়ার কারণে এসব সমস্যা হয়। এ ছাড়া মাথা ঘোরা, মাথা ঝিমঝিম করা—এগুলোও স্ট্রোকের লক্ষণ।

২. ঘুম থেকে ওঠার পর শরীরের কোনো অংশে অবশ ভাব হওয়া বা দুর্বল বোধ করা স্ট্রোকের লক্ষণ। কখনো এ রকম মনে হলে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকুন এবং হাসপাতালে যান।

৩. হঠাৎ করে কথা বলতে অসুবিধা হওয়া, জিহ্বায় অস্বস্তিবোধ হওয়া বা কথা বলতে গেলে জিহ্বা জড়িয়ে যাওয়া—এগুলোও স্ট্রোকের লক্ষণ। যদি কিছুক্ষণ চেষ্টার পরও বিষয়টি ঠিক না হয়, তবে দ্রুত চিকিৎসকের কাছে যান।

৪. অনেক সময় কিছু ব্যথানাশক ওষুধের কারণে কথা বলতে সমস্যা হয়। তবে যেহেতু এটি স্ট্রোকের একটি বড় লক্ষণ, তাই খুব বেশি দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই নিরাপদ।

৫. তীব্র মাথাব্যথা ও বমি স্ট্রোকের আরেকটি লক্ষণ। অনেকে এমন হলে মাইগ্রেনের ব্যথা ভাবেন। তবে এ ধরনের ব্যথা স্ট্রোকের লক্ষণ হতে পারে।

৬. এ ছাড়া পায়ে ভীষণ দুর্বল বোধ হওয়া স্ট্রোকের আরেকটি লক্ষণ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে