বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়ার হুমকি শিক্ষকদের (ভিডিও)

news-image

আবারো আন্দোলনে যাচ্ছেন শিক্ষকরা। চলতি মাসের মধ্যে দাবি পূরণ না হলে আগামী ২ জানুয়ারি কঠোর কর্মসূচি ঘোষণা করবে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন। কঠোর কর্মসূচি বলতে তারা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন।
অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবনমন ও মর্যাদাহানির অবসানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসছেন। বিভিন্ন কর্মসূচিও দিয়েছিল তারা। ২২ ডিসেম্বর অষ্টম জাতীয় বেতনকাঠামো সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশিত হলে ক্ষোভ প্রকাশ করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজের শিক্ষকরা।
এই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে এবং তাদের দাবির যথার্থ প্রতিফলন ঘটিয়ে বেতনকাঠামোর পুনর্বিন্যাসের জন্য তারা নতুন করে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন। কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ২৭ ডিসেম্বর বেলা ১১টায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে সংবাদ সম্মেলন, ২ জানুয়ারির আগেই সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সাধারণ সভা করে পরবর্তী করণীয় নির্ধারণ এবং ২ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কাব ভবনে ফেডারেশনের ডাকে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধির সম্মিলনে সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ ও মহাসচিব এ এস এম মাকসুদ কামাল বিশ্ববিদ্যালয় বন্ধের এ হুমকি দেন।
সিলেকশন গ্রেড ও টাইম স্কেলসহ বিভিন্ন দাবিতে গত আট মাস ধরে আন্দোলন করছে পাবলিক বিশ্ববিদ্যায়ের শিক্ষক সমিতিগুলোর জোট বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন।
সংবাদ সম্মেলনে বলা হয়, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাদের প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, অষ্টম জাতীয় বেতন স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সপ্তম জাতীয় বেতন কাঠামোর মতোই সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল থাকবে। এ ছাড়া তিনি আরও প্রতিশ্রুতি দিয়েছিলেন, অষ্টম জাতীয় বেতন স্কেলে জ্যেষ্ঠ সচিবদের যে জায়গায় রাখা হয়েছে সেই জায়গায় গ্রেড-১ প্রাপ্ত অধ্যাপকদের মধ্যে থেকে একটি অংশকে শতকরা হারে উন্নীত করা হবে। কিন্তু প্রকাশিত বেতন কাঠামোয় এর প্রতিফলন ঘটেনি। বরং অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে যে চিঠি দেওয়া হয়েছে সেটি বাস্তবায়ন হলে গ্রেড-১ প্রাপ্ত শিক্ষকদের সংখ্যা আগের চেয়ে অর্ধেক কিংবা আরও নিচে নেমে আসতে পারে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত কমিটির মাধ্যমে সেটি কার্যকর করার সিদ্ধান্ত ১৯৭৩-এর বিশ্ববিদ্যালয় আদেশের সরাসরি পরিপন্থী।
ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা অর্থমন্ত্রীর কাছে সুস্পষ্ট আশ্বাস পেয়েছিলাম কিন্তু সত্যিকার অর্থে আমরা প্রতারিত হয়েছি। এখন চূড়ান্তÍ সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কিছু সম্ভব নয়। এখন কঠোর আন্দোলনে ছাড়া উপায় নেই। এ সময় সাংবাদিকরা জানতে চান কঠোর আন্দোলন বলতে কি বোঝাতে চাচ্ছেন? এ সময় তিনি বলেন, সব পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যেতে পারে। তিনি এ সব বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
মাকসুদ কামাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কয়েক দিন আগে সভা করে অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। তারাও মনে করেন অর্থমন্ত্রী নিজে থেকে সরে গেলেই মঙ্গলজনক। এ ছাড়া প্রধানমন্ত্রীর কাছে আবেদন, সরকারের স্থিতিশীলতার জন্য তাঁকে (অর্থমন্ত্রী) সরিয়ে দেবেন। তিনি আরও বলেন, আজ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একই দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। এর পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আজ কর্মবিরতিও চলছে।

https://www.youtube.com/watch?time_continue=2&v=ME42Zmei2gg

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান