,

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা দ্রুত তৈরির পরামর্শ

news-image

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের যাচাই-বাছাই কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করে মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা জরুরি ভিত্তিতে সম্পাদন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।আজ রোববার সংসদ ভবনে কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেওয়া হয়।

কমিটির সদস্য মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, নুরুন্নবী চৌধুরী, আশেক উল্লাহ রফিক, স্বপন ভট্টাচার্য্য ও কামরুন লায়লা জলি সভায় অংশগ্রহণ করেন।সভায় কমিটির বিগত বৈঠকের সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন ও অগ্রগতি এবং জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের (জামুকা) সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সভায় জানানো হয়, ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বাসস্থান নির্মাণ প্রকল্পের আওতায় পাকা বাসস্থান নির্মাণের জন্য দুই ২৯৭টি বাসস্থানের বাস্তবায়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৮৯৭টির কাজ সমাপ্ত হয়েছে এক হাজার ১০৬টির কাজ চলমান এবং ২৯৪টির দরপত্র প্রক্রিয়াধীন আছে।

সভায় হাটবাজার থেকে আয়ের শতকরা চার ভাগ অর্থ থেকে তৃণমূল পর্যায়ে সংগঠন চালানো, সংগঠন শক্তিশালীকরণ এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সভা, সেমিনার করার জন্য অর্থ বরাদ্দ অথবা অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বাজেটে পৃথক অর্থ বরাদ্দ রাখার বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ