,

তিন বছর পর তারিন

news-image

বিনোদন প্রতিবেদক : তিন বছর পর বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তারিন। বিজ্ঞাপনচিত্র নিয়ে তারিনের রয়েছে নিজস্ব কিছু ভাবনা।

কথা প্রসঙ্গে তারিন বলেন, ‘অনেক বিজ্ঞাপনচিত্রেরই প্রস্তাব পাই। কিন্তু আমি সে কাজটাই করি, যে পণ্যের ব্যাপারে আমার নিজের ইতিবাচক ধারণা আছে।’ তিনি বলেন, ‘আমি তবেই সেই পণ্য নিয়ে দর্শকদের সামনে আসি। এবার যে বিজ্ঞাপনচিত্রের কাজ করেছি, এটি হাতিল ফার্নিচারের। আমার বাসায় এই প্রতিষ্ঠানের আসবাব রয়েছে। এর মানের ব্যাপারেও আমরা ভরসা রয়েছে। তা ছাড়া, প্রতিষ্ঠানটির যথেষ্ট সুনাম রয়েছে। তাই এ কাজটি করেছি।’

এরই মধ্যে শুটিং শেষ হয়েছে বিজ্ঞাপনচিত্রটির। এটি পরিচালনা করেছেন শঙ্কু দাশগুপ্ত আর ক্যামেরায় ছিলেন যোগিন্দ্র পাণ্ডে।

তারিন জানিয়েছেন, পুরো শুটিংটিই ঢাকায় হয়েছে।

বিজ্ঞাপনচিত্রে কাজ করা ব্যাপারে তারিন আরও বলেন, ‘নাটকের গল্প তো বড় সময় ধরে হয়। কিন্তু বিজ্ঞাপনচিত্রে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ব্যাপারটি তুলে ধরতে হয়। এর মধ্যে অন্যরকম এক মজা আছে।’

তারিন এখন ব্যস্ত নাটকের কাজ নিয়ে। এনটিভিতে এখন প্রচারিত হচ্ছে দীপঙ্কর দীপনের ‘গ্র্যান্ড মাস্টার আর এটিএন বাংলায় বিবিসি প্রযোজিত ‘উজান গাঙের নাইয়া’। প্রথম নাটকটির শুটিং শেষ আর পরের নাটকটির ষষ্ঠ পর্ব থেকে দেখা যাবে তাঁকে। পাশাপাশি তিনি এক ঘণ্টার নাটকের কাজও করছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে