বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রদ্রোহের অভিযোগ : তদন্ত করে খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

news-image

নিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে আনা নালিশি অভিযোগের বিষয়ে সরকারের অনুমোদন নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমান এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন।

আজ সকালে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আইনজীবী আবদুল মালেক ওরফে মশিউর মালেক এ আবেদন করেন।

আদেশে বলা হয়েছে, ‘ফৌজদারি কার্য​বিধির ১৯৬ ধারা মোতাবেক এরূপ অপরাধ আম​লে নেওয়ার ক্ষেত্রে সরকারের পূর্ব অনুমতি গ্রহণ করা আবশ্যক। তবে ঘটনার গুরুত্ব ও স্পর্শকাতরতা বিবেচনা করে আনীত অভিযোগের সত্যতা উদঘাটনের লক্ষ্যে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। তাই ফৌজদারি কার্য​বিধির ১৯৬ ধারা মোতাবেক সরকারের অনুমোদন গ্রহণ সাপেক্ষে মামলায় বর্ণিত অভিযোগ বিষয়ে পরিদর্শক পদমর্যাদার নিচে নহে এমন কর্মকর্তা দিয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হলো।’

আবেদনে বলা হয়েছে, আসামির মন্তব্য মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের অবমাননার শামিল। তাঁর মন্তব্য বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও মুক্তির সংগ্রামের ইতিহাসের বিরুদ্ধে নিন্দাবাদ, অপপ্রচার, ষড়যন্ত্রের অপরাধের শামিল। ওই মন্তব্য রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের শামিল।

আবেদনে আরও বলা হয়েছে, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে কটাক্ষ করে, বঙ্গবন্ধুর অবদান ও ভূমিকাকে মিথ্যা অপবাদে প্রশ্নবিদ্ধ করে, বাংলাদেশ ও বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির বিরুদ্ধে নিন্দাবাদ করে আসামি দণ্ডবিধির ১২৩ (ক) ধারায় অপরাধ করেছেন।

ঘটনা তদন্ত করে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিতে আদালতের কাছে আবেদন করেছেন আবেদনকারী। একই সঙ্গে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাঁকে বিচারের মুখোমুখি করারও আবেদন জানানো হয়েছে। আদালত আবেদনকারীর জবানবন্দি গ্রহণ করেছেন।

গত ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে খালেদা জিয়া বলেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে।

বিএনপির চেয়ারপারসন বলেন, ‘আজকে বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে খালেদা জিয়া দাবি করেন, তিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতো না।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান