,

বিমানে করে ভিক্ষা করে এই দম্পতি

news-image

 ভিক্ষার খোঁজে ভিন্দেশে পাড়ি। তাও আবার বিমানে চড়ে! লন্ডনে এখন উৎসবের মরসুম। তাই ভাল রোজগারের আশায় বিমানে চড়ে এই শহরে ভিক্ষে করতে এসেছেন রোমানিয়ার এক জিপসি দম্পতি! ‘লাভ’ও বেশ ভালই হচ্ছে। শনি এবং রবিবারই ভিক্ষা থেকে তাঁরা আয় করেন প্রায় ৮০০ পাউন্ড। ফলে বিমানভাড়ার ৩৮ পাউন্ড (প্রায় ৫ হাজার টাকা) আর গায়ে লাগছে না অ্যানকুটা (২৫) ও পেতরু (২৯) নিয়াগু-র।


সন্তানদের জন্যই লন্ডনে ভিক্ষা করতে এসেছেন রোমানিয়ার লাসি শহরের এই দম্পতি। লন্ডনের প্রাণকেন্দ্র অক্সফোর্ড স্ট্রিটের দোকানগুলির সামনে ভিক্ষা করেন এই দম্পতি। সোমবার তারা এই ভিক্ষার টাকা পাঠান লাসি শহরে তাদের সন্তানদের কাছে। এই জিপসি দম্পতির চার সন্তান থাকে লাসি শহরে অ্যানকুটার মায়ের কাছে। শিগগিরই আর এক সন্তানের জন্ম দিতে চলেছেন অ্যানকুটা।


তিনি বলেন, ‘‘আমাদের মতো জিপসিদের জন্য লাসিতে কোনো কাজ নেই। তাই নিজের সন্তানদের খাওয়াতে লন্ডনে ভিক্ষা করতে এসেছি।’’ অ্যানকুটা জানান, লাসিতে অনেক কষ্ট করে তারা মাসে ১৭৬ পাউন্ড রোজগার করেন। তার বদলে লন্ডনে ভিক্ষের রোজগারটা অনেক আকর্ষণীয়। চলতি বছরের বর্ষশেষের অনুষ্ঠান শেষ হলেই রোমানিয়ায় ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।


সকােল ভিক্ষে সেরে দুপুরের খাওয়াটা লন্ডনের হাইড পার্কেই সারেন পেতরু এবং অ্যানকুটা। মাঝমধ্যে একসঙ্গে হাঁটতেও বেরোন এই দম্পতি। কিন্তু রাতে কোথায় থাকেন? জিপসি দম্পতি জানালেন, তাদের থাকার নির্দিষ্ট জায়গা নেই। যেখানে পারেন, সেখানেই রাত কাটান তারা। কখনো ঘুমিয়ে পড়েন ফুটপাথে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে