,

জমজমাট বন্ধুত্ব রিয়া-ফারিয়ার

news-image

বিনোদন প্রতিবেদক : দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘হিরো ৪২০’ ছবিটি। এখানে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে প্রথমবার একসঙ্গে দেখা যাবে বাংলাদেশের নুসরাত ফারিয়া ও কলকাতার রিয়া সেনকে। 

বর্তমানে এ ছবির চিত্রায়নের কাজে ভারতের রামুজিতে আছেন রিয়া-ফারিয়া। ছবির কাজের ফাঁকে চুটিয়ে আড্ডাও দিচ্ছেন এবং তাদের মধ্যে গড়ে উঠেছে দারুণ বন্ধুত্ব। বুঝাই যাচ্ছে প্রথম একসঙ্গে কাজের সুযোগ পেয়ে দারুণ খুশি দুই বাংলার জনপ্রিয় দুই তারকা। 

নুসরাত ফারিয়া ফেরিফায়েড ফেসবুক ঘাঁটলে বিষয়টি সহজেই বোঝা যাবে। গেল শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুকে রিয়ার সাথে একটি ছবি আপলোড করে নিজেই সেই কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‌‌‘আমি শুধু একজন ভালো বন্ধুই খুঁজে পাইনি, পেয়েছিও শান্তিরও দেখা। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ…’

ফারিয়া ফেসবুকে জাগো নিউজকে জানান, ‘রিয়া সেনের সাথে কাজ করে অনেক ভাল অভিজ্ঞতা হয়েছে সেইসাথে বন্ধুত্বও। তিনি অনেকদিন ধরে অভিনয়ের সাথে আছেন এবং বাংলা ছবির কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের নাতি। তারমধ্যে অহংকার নেই। কাজের ব্যাপারেও সে খুব সিনসিয়ার এবং কো-অপারেটিভ। খুব মজা করে কাজ করছি আমরা।’ 

ফারিয়া আরো বলেন, ‘শুটিং শেষে তেমন অবসর মেলে না। তার ফাঁকেই আমরা অনেক মজা করি। তার সাথে পরিচয় না হলে হয়তো অনেক কিছুই অজানা থাকতো।’

তবে এরই ফাঁকে ফারিয়া কিছুটা ক্ষোভও ঝাড়েন রিয়ার সাথে তার সম্পর্ক নিয়ে ভিত্তিহীন খবরে। বলেন, ‘রিয়া সেনের সাথে আমার নাকি মুখ দেখাদেখি হচ্ছে না, বনিবনা হচ্ছে না- এমন কিছু খবর প্রকাশ হয়েছে। এগুলোকে তিনি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। 

প্রসঙ্গত, বাংলাদেশ জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনার  ‘হিরো ৪২০’ ছবিতে রিয়া, ফারিয়ার বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়ক ওম।

বর্তমানে এ ছবির শুটিং চলছে হায়দ্রাবাদের রামুজি ফিল্ম সিটিতে। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। আর তৃতীয় ধাপের কাজের জন্য ‘হিরো ৪২০’ টিম আসবে বাংলাদেশে। এখানে ৫ জানুয়ারি থেকে দৃশ্যধারণ শুরু হয়ে চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।

‘হিরো ৪২০’ ছবিটি যৌথ ভাবে পরিচালনা করছেন বাংলাদেশের সৈকত নাসির এবং কলকাতার সুজিত মন্ডল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে