,

সোনাক্ষীর অভিষেক

news-image

বিনোদন ডেস্ক : অভিনয়ের জগতে পা রেখেছেন বেশ কিছুদিন হল৷ নিজের জায়গাও বেশ পাকা করে নিয়েছেন৷ ছবিতে তাঁর মুখের গান বেশ জনপ্রিয় হয়েছে৷ এমনকী যে সব আইটেম সংয়ে তিনি ডান্স করেছেন সেগুলোও লোকের মুখে মুখে ফেরে৷ আর তাই এবার অভিনয়ের পাশাপাশি গানের ভুবনেও নিজের যাত্রা শুরু করে দিলেন সোনাক্ষি সিনহা৷

 ‘আজ মুড হ্যায় ইশকহোলিক হ্যায়’- এগানেই অভিষেক হচ্ছে সোনাক্ষির৷ একদা তাঁর নায়িকা হওয়া নিয়েও অনেকে অনেক কথা বলেছিলেন৷ ‘ফ্ল্যাবি’ চেহারার নায়িকাকে আদৌ বলিপাড়া গ্রহণ করবে কি না, তা নিয়ে সন্দেহও প্রকাশ করেছিলেন অনেকে৷ কিন্তু নিজের অভিনয় দিয়েই সে জল্পনায় ইতি টেনে দিয়েছিলেন শত্রুঘ্ন তনয়া৷ ‘লুটেরা’ হোক কিংবা ‘দাবাং’- ফিগার ফ্যাক্টরকে পাত্তা না দিয়েই সকলকে যেন ‘খামোশ’ বলেছিলেন৷ এবার শুরু নয়া জার্নি৷ গানের অ্যালবাম প্রকাশ করা তাঁর বহুদিনের স্বপ্ন৷ সেই স্বপ্নপূরণের পথেই তিনি৷ নিজের এই ড্রিম প্রোজেক্ট নিয়ে সোনাক্ষী যে বেশ উৎসাহিত ও উত্তেজিত সে কথা জানিয়েও দিয়েছেন৷

মিট ব্রোজ ও কুমার সোনাক্ষীর জন্য লিখেছেন এ গান৷ গানটির ভিডিও শুট হয়েছে গোয়ায়৷২৩ ডিসেম্বরই প্রকাশ পাবে গানের টিজার ভিডিও৷ সোনাক্ষীর আশা, অভিনেত্রী হিসেবে সকলে যেমন তাঁকে পছন্দ করেছেন, তাঁর গানও তেমনই পছন্দ করবেন মানুষ৷

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা