,

বেতনের বিশ্ব রেকর্ড গড়ছেন গার্দিওলা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দুই প্রতিবেশী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি গার্দিওলাকে পাওয়ার 'যুদ্ধে' নামছে। কারণ পরের মৌসুমেই আর বায়ার্ন মিউনিখে থাকছেন না গার্দিওয়ালা, সেটি জানিয়ে দিয়েছেন কদিন আগেই। 

আগামী মৌসুমে নতুন কোনো ক্লাবের ডাগআউটকেই নিজের ঠিকানা বানাবেন পেপ গার্দিওলা। 

খবরটি একটু পুরোনো, নতুন খবর হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির যুদ্ধে জয়ী হচ্ছে সিটি। জার্মান কয়েকটি সংবাদমাধ্যম জানাচ্ছে, ম্যানচেস্টারের 'নীল' অংশের কোচ হতে যাচ্ছেন গার্দিওলা। তবে এর চেয়েও বেশি চমক জাগাচ্ছে যে বেতনে গার্দিওলাকে কোচ করে নিয়ে আসছে আরব তেলের দাপটে নব্য ধনী ক্লাবটি। 

চুক্তি সই করা হয়ে গেলে সাবেক বার্সেলোনা কোচ পুরো বিশ্বে শুধু ফুটবলই নয়, সব খেলা মিলিয়েই সবচেয়ে বেশি বেতন পাওয়া কোচ হবেন!

গুঞ্জনটা বাতাসে ভাসছিল অনেক দিন ধরেই। তবে 'বিশ্বস্ত ইংলিশ সূত্রে'র কাছ থেকে পাওয়া তথ্য জানিয়ে জার্মান সাময়িকী কিকার দুদিন আগে প্রথম আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল, সিটির কোচ হচ্ছেন গার্দিওলা। 

গতকাল জার্মানির সবচেয়ে বিশ্বস্ত পত্রিকা বিল্ডও জানিয়েছে গার্দিওলার সিটিতে যাওয়ার খবর। আপাতত তাই এটিকে 'অবিসংবাদিত' সত্য বলেই ধরে নেওয়া যায়।

রেকর্ড ভাঙা এই চুক্তি অনুযায়ী, প্রতি মৌসুমে গার্দিওলার বেতন হবে প্রায় ১৮ মিলিয়ন পাউন্ড। ডলারের হিসেবে ২৫ মিলিয়ন। আর বাংলাদেশি টাকায়? ১৯৬ কোটি টাকারও বেশি! ইতিহাসে আর কোনো খেলায় আর কোনো কোচই এর কাছাকাছি বেতন পাননি। 

হোসে মরিনহোই কেবল এর কাছাকাছি বেতন পেতেন, ১৩ মিলিয়ন পাউন্ড। কিন্তু চেলসি থেকে সদ্য বহিষ্কৃত হওয়ায় মরিনহোও এই ইঁদুর দৌড়ে পিছিয়ে গেছেন বেশ কয়েক ধাপ।

মজার ব্যাপার, সিটিতে গার্দিওলার বেতন সার্জিও আগুয়েরো, ইয়াইয়া তোরেদের মতো তারকা খেলোয়াড়দের বেতনের অঙ্কটাকে ছাড়িয়ে যাবে। আগুয়েরো-তোরে দুজনেরই এখন বেতন সপ্তাহে ২ লাখ ২০ হাজার পাউন্ড করে। বছরে অঙ্কটা দাঁড়ায় প্রায় সাড়ে ১১ মিলিয়ন পাউন্ড। গার্দিওলার বেতনের চেয়ে প্রায় সাড়ে ছয় মিলিয়ন পাউন্ড কম! 

ভাবা যায়, পেট্রোডলারের এই ঝনঝনানির যুগে খেলোয়াড়দের জন্য যেখানে ইচ্ছেমতো টাকা ঢালছে ক্লাবগুলো, সেখানে গার্দিওলার বেতন ক্লাবের সবচেয়ে বড় তারকাদের চেয়েও অনেক বেশি! টাকার জোরের সিটির কাছে এখানেই হেরে যাচ্ছে ইউনাইটেড!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে