,

নূরকে ফিরিয়ে নিতে বিনিময় চুক্তি জরুরি

news-image

বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবিএমএইচ নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে নেয়ার জন্য ল’ ফার্ম বা লবিস্ট নিয়োগের চেয়ে দুদেশের মধ্যে বিনিময় চুক্তি করা অনেক বেশি জরুরি। তাহলে, ফিরিয়ে নেয়ার জন্য বরাদ্দকৃত কোটি টাকা জলে যাবে বলে মনে করেন অভিজ্ঞ মহল। খুনি নূরের রিফুউজি আবেদন আদালত কর্তৃক চার বার প্রত্যাখান হবার পরও আইনি জটিলতার সুযোগে সস্ত্রীক টরন্টোতে বসবাস করছে। তাকে ফিরিয়ে নিতে গত মাসে কানাডাস্থ ল ফার্মের জন্য দুই লাখ অর্থ বরাদ্দ চেয়েছে দূতবাস তথা পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রি, স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনার পরে অর্থমন্ত্রী অর্থ বরাদ্দের আশ্বাসও দিয়েছেন বলে খবরে প্রকাশ।


পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সেই চিঠিতে দুই লাখ ডলার অর্থ বরাদ্দ দিতে অর্থমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নূর চৌধুরীকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার লক্ষ্যে কানাডীয় ল’ ফার্ম নিয়োগ এবং আইনি প্রক্রিয়া সংশ্লিষ্ট ব্যয় নির্বাহে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘আইনি সহায়তা’ খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছেন।’


এরই মধ্যে হয়তো প্রায় দেড় কোটি টাকার অনুমোদন হয়েছে বলে অনুমেয়। কারণ, এই অর্থ প্রদান এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনার জন্য অটোয়াস্থ বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার কামরুল আহসান সম্প্রতি অটোয়া থেকে টরন্টোতে সফর করেন। তবে আগের নিয়োগপ্রাপ্ত আইনজীবী জন এ টেরির ‘টেরিস এলএলপি’র ফার্মে নাকি নতুন কোনো আইনজীবীর সঙ্গে বৈঠক করেছেন কিনা তা জানা যায়নি। এ সব বিষয়ে জানার জন্য ইত্তেফাক থেকে হাই কমিশনার কামরুল আহসানকে তার দফতরে এবং সেল ফোনে  বারবার ফোন করেও পাওয়া যায়নি এবং ম্যাসেজ দেয়ার পরও কোনো সাড়া দেননি।


উল্লেখ্য, বাংলাদেশ সরকার বারবার কানাডা সরকারের কাছে নূর চৌধুরীকে ফেরত চাইলেও দেশটি অপারগতা প্রকাশ করে আসছে। এরকম প্রেক্ষাপটে কী করে নূর চৌধুরীকে দেশে ফেরত আনা যায় তা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কানাডার বেশ কিছু ল ফার্মের সঙ্গে কয়েক দফা আলোচনা করেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ