,

আহমদীয়া মসজিদে হামলার দায় স্বীকার করছে আইএস

news-image

সন্ত্রাসবাদ নিয়ে গবেষণা করে এমন একটি সংস্থা তাদের টুইটে জানাচ্ছে, বাংলাদেশের রাজশাহীর বাগমারায় আহমদীয়া মুসলিম সম্প্রদায়ের এক মসজিদে বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।‘ট্র্যাক টেররিজম’ নামের যুক্তরাষ্ট্রভিত্তিক এই গবেষণা সংস্থা জানায়, আইসিস তাদের বার্তায় জানিয়েছে আবুল ফিদা আল বাঙ্গালি নামে একজন এই হামলা চালিয়েছে। ট্র্যাক টেররিজম তাদের টুইটে আইএস-এর এই দাবি সংক্রান্ত বার্তাটির একটি স্ক্রীনশটও দিয়েছে।
আরবীতে লেখা স্ক্রীনশটটির ওপর ক্লিক করলে এর ইংরেজী বাদ দেখা যায় অন্য পাতায়।এতে লেখা, ‘ইস্তিশহাদি আল ফিদা আল বাঙ্গালি বিস্ফোরক বেল্ট পড়ে রাজশাহীর বাগমারায় ধর্মচ্যুত কাদিয়ানিদের এক মন্দিরে ঢুকেছিল। সেখানে বোমার বিস্ফোরণ ঘটিয়ে সে তিরিশজনকে আহত করেছে। আল্লাহ যেন আমাদের ভাইকে শহীদরে মাঝে গ্রহণ করে নেন।’
উল্লেখ্য, বাগমারায় গতকাল শুক্রবার আহমদীয় মুসলিমদের মসজিদে বোমা হামলায় একজন নিহত এবং তিনজন আহত হয়।
নিহত ব্যক্তিই আসলে ঐ বোমা হামলা চালিয়েছিল বলে পুলিশ দাবি করছে। তবে কথিত হামলাকারির পরিচয় এখনো পুলিশ বের করতে পারেনি।
এর আগেও বাংলাদেশে বিভিন্ন সময় পরিচালিত সন্ত্রাসী হামলার পেছনে ইসলামিক স্টেটের হাত রয়েছে বলে দাবি করা হয়েছে।
তবে সরকার এখনো পর্যন্ত এই আন্তর্জাতিক জঙ্গী গোষ্ঠীর কোনো তৎপরতা বাংলাদেশে থাকার কথা অস্বীকার করছে।


সূত্র : বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা