,

‘প্রতি উপজেলায় কারিগরি স্কুল প্রতিষ্ঠা হবে’

news-image

প্রতি উপজেলায় একটি করে কারিগরি স্কুল প্রতিষ্ঠা করা হবে। শনিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে ‘স্কিলস কম্পিটিশন-২০১৫’র চূড়ান্ত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরল ইসলাম নাহিদ এ কথা জানান। এতে সভাপতিত্ব করেন আইডিইবি’র সভাপতি একেএমএ হামিদ্


এরই মধ্যে ১০০ টির বেশি কারিগরি স্কুলের অনুমোদন পাওয়া গেছে বলেও জানান মন্ত্রী।
 
নুরল ইসলাম নাহিদ বলেন, ‘এক সময় কারিগরি শিক্ষাক্রমের শিক্ষার্থীরা লজ্জাবোধ করলেও এখন তারা গর্ববোধ করে। আশা করছি আগামী ২০২০ সালের মধ্যে কারিগরি শিক্ষায় শিক্ষার্থীর হার ২০ শতাংশ ছাড়িয়ে যাবে।


শিক্ষামন্ত্রী বলেন, ‘২০০৯ সালে দায়িত্ব নেয়ার সময় কারিগরিতে মাত্র এক শতাংশ শিক্ষার্থী থাকলেও বর্তমানে ৪৯ টি সরকারি পলিটেকনিকসহ বেসরকারি পলিটেকনিক, ভোকেশনাল মিলে সাড়ে সাত হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ১০ শতাংশের ওপরে শিক্ষার্থীরা পড়ালেখা করছে।’
এতে অন্যান্যের মধ্যে শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অমোখ কুমার বিশ্বাস, শিক্ষামন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএস মাহমুদ, স্কিল অ্যান্ড ট্রেনিং এনহেন্সমেন্ট প্রকল্পের পরিচালক মো. ইমরান প্রমুখ বক্তব্য রাখেন।

 

 


রাজশাহী ক্যাডেট কলেজে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

রাজশাহী ক্যাডেট কলেজে গ্যাস বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরিত সিলিন্ডারের আগুনে তাদের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে।rajsahacadet
 
দগ্ধরা হলেন, ক্যাডেট কলেজের কর্মচারী ওয়াহেদুজ্জামান (৩০), মঞ্জুর রহমান (২৮), রাজশাহীর শিরোইল কলোনি এলাকার হোসেন আলীর ছেলে রুবেল (৪৫) ও ছোটবনগ্রাম এলাকার মকবুলের ছেলে সেলিম (৪০)। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
 
চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, সোমবার ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ কারণে প্রস্তুতি চলছিল। শনিবার সকাল ৮টার দিকে সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরার সময় এ দুর্ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা