,

ব্রাহ্মণবাড়িয়ায় হিজরার হাতে প্রবাসী যুবক খুন

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল গ্রামে হিজরার হাতে আজিম তালুকদার(২৮) নামে এক প্রবাসী যুবক খুন হয়েছে।নিহত আজিম তালুকদার সুলতালপুর দক্ষিন পাড়ার রহিছ তালুকদারের ছেলে।আজ শনিবার দুপুরে রামরাইল এলাকার গনী মেম্বারের ভাড়া বাসা সানি হিজরার ঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
নিহতের বড় ভাই মো. বাসির তালুকদার জানান, শুক্রবার রাতে ২ লাখ টাকা নিয়ে আজিম বাড়ি থেকে সৌদি আরবের ভিসা করার জন্য আখাউড়া উপজেলার মোগড়া এলাকায় যায়। পরে রাতে অনেক খুজা খুজি করেও তাকে না পাওয়ায় পরিবারের লোকজন অস্থির হয়ে পরে।
 আজ সকালে আজিমের ফুফু জোবেদাকে সানি হিজরা ফোন করে তার ভাইয়ের ছেলে আজিমের লাশ নিয়ে যেতে বলে । পরে তার পরিবারের লোকজন শহরের রামরাইল এলাকার গনী মেম্বারের ভাড়া বাসা সানি হিজরার ঘরে এসে নিহতের লাশ সনাক্ত করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্বার করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। তিনি জানান এ ঘটনার তদন্ত চলছে। ঘটনার পর থেকে সানি হিজরা পলাতক রয়েছে। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা