,

আত্মহত্যা থেকে ফেরালেন তুরস্কের প্রেসিডেন্ট (ভিডিও)

news-image

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এরদোয়ান ব্রীজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাওয়া এক ব্যক্তির সঙ্গে কথা বলে তাকে ঐ কাজ থেকে নিরস্ত করেছেন।
ইস্তাম্বুলের বসফোরাস প্রণালীর ওপর দিয়ে যাওয়া ব্রীজের রেলিং এ উঠে পড়েছিল এই লোকটি। তুর্কি প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এরাদোয়ানের গাড়ি বহর ঠিক ঐ সময় ব্রিজটি অতিক্রম করছিল।
টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়, প্রেসিডেন্টের স্টাফরা এই লোকটিকে রেলিং থেকে নেমে আসতে অনুরোধ জানাচ্ছে। শেষ পর্যন্ত তারা লোকটিকে প্রেসিডেন্টের কাছে গিয়ে কথা বলার জন্য রাজী করাতে সক্ষম হয়।
এরপর লোকটিকে গাড়িতে অপেক্ষমান মিস্টার এরদোয়ানের কাছে নিয়ে যাওয়া হয়।
প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এরদোয়ান তাঁর গাড়িতে বসেই লোকটির সঙ্গে কথা বলেন।
বলা হচ্ছে লোকটি পারিবারিক সমস্যার কারণে বিষন্নতায় ভুগছিল। তুরস্কের একটি বার্তা সংস্থা জানাচ্ছে, পুলিশ দুই ঘন্টা ধরে এই লোকটিকে ব্রিজ থেকে ঝাঁপিয়ে পড়া থেকে বিরত রাখার চেষ্টা করছিল।
প্রেসিডেন্টের দফতরের একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট এরদোয়ান লোকটিকে সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

https://www.youtube.com/watch?v=aTCCR7JNd14

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা