,

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কটূক্তিমূলক পোস্ট শেয়ার করায় যুবক আটক

news-image

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নিয়ে কটুক্তিমূলক পোস্ট শেয়ার করায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাজী তৌহিদ (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার ইসলামপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক তৌহিদ ইসলামপুর গ্রামের কাজী জজ মিয়ার ছেলে।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তফা কামাল পাশা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তৌহিদ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নিয়ে আরেকজনের কটূক্তিমূলক একটি পোস্ট শেয়ার করেন। এ নিয়ে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে ইসলামপুর গ্রামের নিজ বাড়ি থেকে তৌহিদকে আটক করা হয়েছে। 

তিনি আরও বলেন, তৌহিদকে আটকের পর তিনি ওই পোস্টটি তার ফেসবুক পেজ থেকে মুছে ফেলেছেন। তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য এখনো থানায় আটক রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে