,

আমাদের দেশে দুটি ভালো জিনিস রেখে গেছে ব্রিটিশরা : মুহিত

news-image

নিউজ ডেস্ক : ব্রিটিশরা আমাদের দেশে দুটি ভালো জিনিস রেখে গেছে বলে মন্তব্য করলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ দুটি জিনিস হলো- ইংরেজি ভাষা ও বিচার ব্যবস্থা (সিস্টেম অব জাস্টিস) প্রণয়ন।

শনিবার সকালে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৫ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি ব্রিটিশের রেখে যাওয়া এ দুটি জিনিসের প্রশংসা করেন। 

আবুল মাল মুহিত বলেন, ‘ব্রিটিশ বিচার ব্যবস্থা অনেক পুরনো। আমরা তাদের অধীনে ১৯০ বছর ছিলাম। সে সময় তাদের কাছ থেকে দুটো ভালো জিনিস পেয়েছি। ইংরেজিতে আমরা বেশ এগিয়ে রয়েছি। তারা সে সময় এ অঞ্চলে ইংরেজি না আনলে আমরা হয়তো অনেক পিছিয়ে থাকতাম। আর বিচারের জন্য যে ব্যবস্থার প্রণয়ন করেছেন তার সঙ্গে আমাদের বর্তমান ব্যবস্থার অনেক মিল রয়েছে।’  

বিচার ব্যবস্থায় ব্রিটিশরা আরো একটি বড় কাজ করে গেছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘বিচার বিভাগ তাদের কাজ করবে এটা নিয়মতান্ত্রিক। তবে স্ববিবেচনার একটি সীমা নির্ধারণ করে দিয়েছেন তারা। আমাদের কোর্টগুলো এটি নির্ধারণ করে দিয়েছে।’ 

এ উপ মহাদেশে ১৮৬৩-৬৫ সাল থেকেই রাজনীতির সূচানা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘সে সময় থেকেই মূলত এ অঞ্চলে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কথা শুরু হয়। আমরা সেটা করতে পেরেছি। বিচার বিভাগের স্বাধীনতার ভালো ইতিহাস রয়েছে আমেরিকায়। সেখানে জর্জ মার্শাল নামের এক প্রধান বিচারপতি ছিলেন। তিনি তাদের কন্সটিটিউশনকে বেশ প্রভাবিত করতে পেরেছেন।’ 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ আরো অনেকে। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা