,

নবীনগরে দু’পক্ষে সংঘর্ষে নিহত ১

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দু’পক্ষের সংঘর্ষে গোলাম কবির (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ৩০ আহত হয়েছেন জন। আজ শুক্রবার দুপুরে উপজেলার পূর্ব ইউনিয়নের মোহল্লা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মোহল্লা গ্রামের সৌদি আরব প্রবাসী কামাল ও খলিলের মধ্যে টাকা লেনদেনকে কেন্দ্র করে বুধবার (২৩ ডিসেম্বর) রিয়াদে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে আজ শুক্রবার দুপুরে মোহল্লা গ্রামের মতি মিয়া মেম্বার ও ওবায়দুল মেম্বরের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে একজন নিহত ও ৩০ জন আহত হয়।
আহতদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলে জানান (ওসি)।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা