,

পুরুষের চেয়ে নারীর কী বেশি ঘুমের প্রয়োজন?

news-image

স্বাস্থ্য  ডেস্ক: পুরুষের চেয়ে নারীদের ঘুম বেশি প্রয়োজন এমনটাই বলছেন গবেষকরা। এতে নারী-পুরুষের ঘুমের বিতর্ক একটু হলেও কমবে।

গবেষণা অনুযায়ী, পুরুষের তুলনায় নারীদের গড়ে ২০ মিনিট বেশি ঘুমানো প্রয়োজন। কারণ, ঘুমের ফলে নারীদের ব্যস্ত ও বিভিন্ন কাজে নিয়োজিত মস্তিষ্ক শিথিল হয়।

ঘুমের অন্যতম প্রধান কাজ মস্তিষ্কের পুনর্গঠন ও মেরামত করা। অধ্যাপক জিম হর্ন ইংল্যান্ডের লাফব্রোরো বিশ্ববিদ্যালয়ের স্লিপ রিসার্চ সেন্টারের পরিচালক।

তিনি জানান, গভীর ঘুমের সময় মস্তিষ্কের কর্টেক্স ও ইন্দ্রিয়ের মধ্যকার যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। মস্তিষ্কের এই অংশটি চিন্তা, ভাষা ও আরও অনেক সংবেদক নিয়ন্ত্রণ করে।

তাই দিনে যত বেশি মস্তিষ্কের ব্যবহার হবে তত বেশি বিশ্রামের প্রয়োজন। অধিকাংশ নারীরা একই সময়ে বিভিন্ন কাজ করেন। তাই তাদের মস্তিষ্ক একসঙ্গে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে কর্মক্ষম ও সক্রিয় থাকে।

গবেষণায় দেখা যায়, যেসব নারী কম ঘুমান তাদের অনেকেই মানসিক অবসাদ, হিংসাপরায়ণ ও রাগী মনোভাবের হন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা