,

বিয়ে নিয়ে বেশি কথা না হওয়াই ভালো : শাকিলা

news-image

বিনোদন প্রতিবেদক : সংগীতশিল্পী শাকিলা জাফর বিয়ে করেছেন কবি রবি শর্মাকে।এ বছরেই তারা বিয়ে করেছেন। তবে একেবারেই ঘরোয়া আয়োজনে। তবে ঠিক কত তারিখে শাকিলা জাফর বিয়ে করেছেন জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান তিনি। তবে বিয়ে নিয়ে বেশি কথা না হওয়াই ভালো বলেও মন্তব্য করেন শাকিলা।

তার বর রবি শর্মা কবিতা লিখে পরিচিতি পেলেও তিনি মূলত করপোরেট জগতের মানুষ। আড়াই বছর আগে শাকিলা জাফরের সঙ্গে পরিচয় হয় রবি শর্মার। তারপর তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। এরপর রবি শর্মাই প্রথম শাকিলা জাফরকে বিয়ের প্রস্তাব দেন। এমনটিই জানালেন শাকিলা।   

শাকিলা জাফর বলেন, ‘বিয়ে করেছি এ খবর সত্য। বিয়ের পর ভালো আছি আমরা। রবির সঙ্গে আমার বোঝাপড়া অনেক ভালো। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন বাকি জীবন ভালোভাবে থাকতে পারি।’

শাকিলা জাফর আরো বলেন, ‘আমার বিয়ে নিয়ে আর বেশি কথা না হওয়াই ভালো। অনেক অনলাইন পত্রিকা যা ইচ্ছে তাই লিখে যাচ্ছে এটা ঠিক নয়। আমাদের দেশের মানুষ কবে শিক্ষিত হবে?’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা