,

এবার সেরা পাঁচে সাব্বির!

news-image

স্পোর্টস ডেস্ক : গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে সাব্বিরের ৩২ বলে ৫১ রানের অপরাজিত ইনিংসটি টাইমস অব ইন্ডিয়ার বছরের সেরা পাঁচ টি-টোয়েন্টি ইনিংসের তালিকায় জায়গা করে নিয়েছে।

বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্যের ধারাবাহিকতা পাকিস্তানের বিপক্ষেও ধরে রেখেছিল বাংলাদেশ। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও পাকিস্তানকে হারায় টাইগাররা। আর সেই জয়ে বিরাট ভূমিকা ছিল সাব্বিরের।

২৪ এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭ রানে দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকারকে হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। 

দলীয় ৩৮ রানে মুশফিকুর রহিমের বিদায়ে চাপ বেড়ে যায় আরো। তবে মুশফিকের বিদায়ের পর ব্যাট হাতে নেমেই ম্যাচের চেহারা পাল্টে দেন সাব্বির। তার সঙ্গে ছিলেন সাকিব আল হাসান।

চতুর্থ উইকেটে সাকিব আর সাব্বিরের অবিচ্ছিন্ন ১০৫ রানের জুটি ২২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে দিয়েছিল মাশরাফির দলকে। ৪১ বলে ৫৭ রান করে অপরাজিত ছিলেন সাকিব। 

তবে বিশ্বসেরা অলরাউন্ডার নয়, সাতটি চার ও একটি ছক্কাসমৃদ্ধ চমৎকার ইনিংসটি সেরা খেলোয়াড়ের পুরস্কার এনে দিয়েছিল সাব্বিরকে। শুধু সেদিন নয়, ভারতের জনপ্রিয় পত্রিকার বিচারে সেটা ২০১৫ সালের তৃতীয় সেরা টি-টোয়েন্টি ইনিংসও বটে।

এ বছর টাইমস অব ইন্ডিয়ার সেরা পাঁচ টি-টোয়েন্টি ইনিংসের সম্মান পাওয়া বাকি চারজন হলেন—ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (৩১ বলে ৭৭), দক্ষিণ আফ্রিকার মর্নে ফন উইক (৭০ বলে ১১৪*), আফগানিস্তানের গুলবাদিন নাইব (৩১ বলে ৫৬*) ও নিউজিল্যান্ডের জর্জ ওয়ার্কার (৩৮ বলে ৬২)।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা