বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে অভিযানে আটক তিন জেএমবি ৬ দিনের রিমান্ডে

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে জঙ্গি আস্তানা থেকে আটক ৩ জেএমবি সদস্যকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালতে তাদেরকে উপস্থিত করে ১০ দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। আদালত শুনানি শেষে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে।

রিমান্ডপ্রাপ্তরা হলেন— ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সেস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও জেএমবির এ গ্রুপের সমন্বয়কারী মো. আবু সাঈদ ওরফে রাসেল ওরফে সালমান, সাভারের আল-আরাফা ব্যাংকের একটি শাখার পিয়ন ও জেএমবি সদস্য মো. ইলিয়াস ওরফে ওমর ফারুক (২৩) এবং বোমা তৈরির কারিগর মো. মহসিন আলী ওরফে রুবেল (২০)। ৫ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করে পুলিশ। মামলায় পলাতক আসামিরা হলেন— ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ও জেএমবির এ গ্রুপের পরিকল্পনাকারী শাকিল এবং ঢাকা ও আশপাশের এলাকার জেএমবির কমান্ডার মো. সোহেল রানা ওরফে রায়হান ওরফে ইমরান ওরফে হিরণ। 
শুক্রবার দুপুরে শাহআলী থানায় তাদের  এ মামলা দায়ের করা হয় । মামলায় অজ্ঞাত আরো ৬ জনকে আসামি করা হয়েছে। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, বুধবার গভীর রাতে মিরপুর-১ নম্বর সেকশনের ‘এ’ ব্লকের ৯ নম্বর সড়কের ৩ নম্বর বাড়িটি ঘিরে ফেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারপর ছয়তলা ওই বাড়িটিতে রাত ১টা থেকে শুরু করে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত চলে অভিযান। প্রায় ১৫ ঘণ্টার এ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ নিষিদ্ধ ঘোষিত জেএমবির (জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ) সাত সদস্যকে আটক করা হয়। উদ্ধারকৃত বিস্ফোরকের মধ্যে রয়েছে ১৬টি হাতে তৈরি গ্রেনেড, দুটি হাতবোমা, কয়েকটি সুইসাইডাল ভেস্ট (আত্মঘাতী হামলায় বোমা বহনে ব্যবহৃত বিশেষ ধরনের বেল্ট), ১৬ রাউন্ড গুলি, দুটি পাইপ বোমা ও দুই শতাধিক গ্রেনেড তৈরির উপকরণ।
এ অভিযানে ডিবির সঙ্গে অংশ নেয় র‌্যাব ও সোয়াত টিমের সদস্যরা। উদ্ধারকৃত গ্রেনেড ও বোমা পাশের একটি মাঠে নিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। জঙ্গি আস্তানা হিসেবে ব্যবহৃত এ বাড়িটির জমির মালিক স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল হোসেন ভূঁইয়া।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান