,

রাজশাহীর আহমাদিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বাগমারা উপজেলার মচমইল এলাকার চকপাড়ায় আহমাদিয়া মুসলিম জামাতের  মসজিদে আত্মঘাতী বোমা হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের মধ্যে  তিনজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের নাম জানা যায়নি।

পুলিশ বলছে- নিহত ব্যক্তি একজন আত্মঘাতী বোমা হামলাকারী। সে বাইরে থেকে কাদিয়ানি সম্প্রদায়ের ওই মসজিদে নামাজ পড়তে এসেছিল।  
প্রত্যক্ষদর্শীদের বরাতে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবাইদা জানান, জুমার নামাজের সময় বোমা হামলাকারী দুই বহিরাগত মুসল্লি সেজে মসজিদে প্রবেশ করেন। নামাজের দ্বিতীয় রাকাতে এক যুবক তার শরীরে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। এই বোমা বিস্ফোরণে আহত হয় ২০ মুসল্লি। তাদের ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী ও পুলিশ সুপার নিশারুল আরিফ। 
ঘটনাস্থল থেকে পুলিশ সুপার যুগান্তরকে বলেন, পুলিশ নিহতের পরিচয় জানার চেষ্টা করছে। 
চট্টগ্রামের পতেঙ্গায়  নৌবাহিনীর সংরক্ষিত এলাকায় মসজিদে বোমা হামলার ঘটনার পরের সপ্তাহে আবারো মসজিদে বোমা হামলার ঘটনা ঘটলো। গত শুক্রবার দুপুরে বিএনএস ঈশা খাঁ ঘাঁটিসংলগ্ন মসজিদ ও নেভি হাসপাতালসংলগ্ন মসজিদে বোমা হামলার ঘটনা ঘটে। জুমার নামাজ শুরুর দু-এক মিনিট পরই অতর্কিতে মুসল্লিবেশে থাকা যুবক পরপর দুটি বোমা ছুড়ে মারে।  প্রচণ্ড শব্দে দুটি বোমার বিস্ফোরণ ঘটে। প্রায় একই সময়ে ঘাঁটির অভ্যন্তরে নেভি হাসপাতালসংলগ্ন অপর একটি মসজিদেও একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
এর আগে গত ২৬ নভেম্বর বগুড়ার শিবগঞ্জের হরিপুরে শিয়াদের একটি মসজিদে মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে মোয়াজ্জেম হোসেন (৭০) নামে একজন নিহত হন। এ সময় ৩-৪ জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত মসজিদে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে পালিয়ে যায়। এতে মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন মাথায়, ইমাম শাহিনুর ইসলাম কোমরে এবং মুসল্লি তাহের ও আফতাব পায়ে গুলিবিদ্ধ হন।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা