,

আমির ইস্যু নিয়ে হার্ডলাইনে পিসিবি

news-image

স্পোর্টস ডেস্ক : দুদিন আগে আমিরের বিষয়ে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরপরও দলটির দুই ওপেনার মোহাম্মদ হাফিজ ও আজহার আলী আমিরের সঙ্গে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে অস্বীকৃতি জানায়। ক্যাম্পে গিয়েও রিপোর্ট না করেই তারা ফিরে আসে। পিসিবি এখন আর বিষয়টিকে হাল্কাভাবে দেখছে না। বরং এই আচরণের জন্য হাফিজ-আজহারকে শৃঙ্খলা ভঙ্গে অভিযোগে শাস্তির মুখোমুখি করার ইঙ্গিত দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান শাহরিয়ার খান।

এ বিষয়ে বিবিসি উর্দুকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা আগেও কথা বলেছি আবারো বলব। তবে এখনো যদি তারা দুজন ক্যাম্পে যোগ দিতে রাজি না হয়, তাহলে তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গত সপ্তাহে শহীদ আফ্রিদির নেতৃত্বে ২৬ সদস্যের জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন আমির। কেন আমিরকে জাতীয় দলে নেওয়া উচিত, তার বিস্তারিত ব্যাখ্যাও বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে দিয়েছে পিসিবি। এমনকি বিবৃতিতে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে ইসলামও ক্ষমার কথা বলেছে’। তবে হাফিজ ও আমির ক্যাম্প বর্জন করায় বোর্ডের এই প্রচেষ্টা খানিকটা বাধাগ্রস্ত হয়েছে।

এর আগে পাকিস্তান দলের ম্যানেজার আগার আকবর বলেছেন, ‘হাফিজ ও আজহার উভয়ে সকালে ক্যাম্পে উপস্থিত হলেও পরে ফিরে যায়। তারা রিপোর্ট করেনি।’ আজহার পরে জিও নিউজকে বলেন, ‘যে ক্যাম্পে আমির রয়েছে সেখানে আমরা অংশ নেব না। আমরা নিজেদের অবস্থান থেকে সরতে চাই না। এ বিষয়ে আমরা পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানের সঙ্গে কথা বলব।’

এর আগে গত নভেম্বরে হাফিজ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং ভাইকিংসে খেলতে রাজি হননি। কারণ সেই দলে আমির ছিল। আর তার সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতে রাজি নন, তখন এমন দাবি হাফিজ করেছিলেন।

উল্লেখ্য, ২০০৯ সালে মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পরই চমক দেখান আমির। তবে এক বছরের মধ্যেই লর্ডস টেস্টে দুই সতীর্থ অধিনায়ক সালমান বাট ও মোহাম্মদ আসিফের সঙ্গে ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন তিনি। সেই অপরাধে কারাভোগসহ ৫ বছরের নিষেধাজ্ঞায় ছিলেন আমির। সেই নিষেধাজ্ঞার মেয়াদ গত বছর শেষ হয়েছে। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা