,

নির্বাচনে ভয় পায় না বিএনপি : মির্জা ফখরুল

news-image

ঠাকুরগাঁও : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এ সরকারের পেছনে সাধারণ মানুষের কোনো সমর্থন নেই। সরকারের ভিন্নমত পোষণ করলেই মামলা দিয়ে নেতাকর্মীদের জেলে ভরে দেয়া হচ্ছে। দেশের মানুষের ওপর নানাভাবে নির্যাতন করা হচ্ছে। সরকার ভেবেছিল বিএনপি নির্বাচনে অংশ নেবে না। বিএনপি নির্বাচনে ভয় পায় না।’

শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের ঘোষপাড়া কনস্পেট কিন্ডারগার্টেন স্কুল মাঠে বিএনপির মেয়র প্রার্থী মির্জা ফয়সল আমীনসহ এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনকে তড়িঘড়ি করে দলীয় প্রতীকে করানোর পিছনে সরকারের একটি দুরভিসন্ধি ছিল। সরকার মনে করেছিল ৫ জানুয়ারির মতো একটি নির্বাচন দিয়ে ধানের শীষকে পরাজিত করতে পারলে মানুষ মনে করবে যে নৌকার জনপ্রিয়তা অনেক।’

তিনি আরো বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনে জনগণ তাদের প্রাণের প্রতীক ধানের শীষকে ভোট দিয়ে প্রমাণ করে দেবে এর জনপ্রিয়তা কত বেশি।’

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচনের দিন আপনাদের সজাগ থাকতে হবে, ভোটকেন্দ্রগুলোতে পাহারা দিতে হবে। ফলাফল হাতে নিয়ে তারপর কেন্দ্র থেকে বের হতে হবে।’

পথসভায় অন্যান্যের মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন, সিনিয়র সহ-সভাপতি ডালিম চৌধুরী, বিএনপির সহ-সভাপতি নম্র চৌধুরী, রঞ্জু চৌধুরীসহ সকল নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ