,

নির্বাচন কমিশন ও পুলিশের উপর আস্থা নেই : শাহ মোয়াজ্জেম

news-image

নিউজ ডেস্ক : পুলিশ ও নির্বাচন কমিশনের উপর আস্থা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।
 
তিনি বলেন, ‘পুলিশ, নির্বাচন কমিশন বা নির্বাচন সংশ্লিষ্ট কোনো পক্ষই বিশ্বাসযোগ্য এমন কোনো কাজ করেনি যে তাদের উপর আমরা আস্থা রাখবো।’

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী’ উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সেনাবাহিনী উপস্থিত থাকলে আপনারা অনেক অপকর্ম করতে পারবেন না। তাই আপনারা সেনাবাহিনীকে বিশ্বাস করতে পারছেন না। আমরা সেনাবাহিনীকে বিশ্বাস করতে পারলে আপনারা কেন বিশ্বাস করতে পারবেন না?’
 
সরকারের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে মোয়াজ্জেম বলেন, ‘ভাষা আন্দোলন করেছি, মুক্তিযুদ্ধ করেছি, এবারের পৌর নির্বাচন সুষ্ঠু না হলে প্রয়োজনে দেশ বাঁচানোর জন্য আন্দোলন করবো।’
 
একই অনুষ্ঠানে বিএনপির আরেক জেষ্ঠ্য নেতা জয়নুল আবেদীন ফারুক নির্বাচন কমিশনকে উদ্দ্যেশ্য করে বলেন, ‘আপনার মার্কা হল ফ্রক আর চুড়ি। যদি সুষ্ঠু নির্বাচন করতে না পারেন তবে ফ্রক আর চুড়ি পরে ঘরে বসে থাকেন।’  

আয়োজক সংগঠনের সভাপতি ওমর ফারুক পীরসাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, জাতীয়তাবাদী নাগরিক দলের সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল, আনোয়ার হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ