,

কোরআন ‘মুত্তাকি’দের পথপ্রদর্শক

news-image

কোরআন একটি মহান গ্রন্থ। মানব জাতীর পথনির্দেশনা, জীবনবিধান ও আইনগ্রন্থ। এই কোরআনে আল্লাহ পাক মানুষের জীবন পরিচলনা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার সকল বিধান বর্ণনা করেছেন। পৃথিবীর বুকে কোরআনই একমাত্র কিতাব বা গ্রন্থ যেখানে সন্দেহের লেশমাত্র নেই। দুনিয়াতে যত গ্রন্থ আছে তার রচয়িতা কখনো বলতে পারেনি যে আমার কিতাব নির্ভূল।

বরং সব বইয়ের রচয়িতাই বইয়ের প্রথমে বলে থাকেন ভূল থাকলে ধরিয়ে দিবেন। কৃতজ্ঞ থাকবো। বিভিন্নজন বিভিন্নভাবে বলে থাকেন। আল্লাহপাক পবিত্র কোরআনের শুরুতেই স্পষ্ট ভাষায় বলেদিয়েছেন। এতে কোন প্রকার সন্দেহ থাকার তো কোন প্রশ্নই আসে না বরং সন্দেহের লেশমাত্রও নেই।

এটি আল্লাহর কিতাব, এর মধ্যে কোন সন্দেহ নেই এটি হিদায়াত সেই ‘মুত্তাকী’দের জন্য। যারা অদৃশ্যে বিশ্বাস করে, নামায কায়েম করে এবং যে রিযিক আমি তাদেরকে দিয়েছি তা থেকে খরচ করে।(সূরা আল বাকারা,আয়াত ২,৩,)
পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা, সূরা আল বাকারা। এই সূরার দ্বিতীয় ও তৃতীয় আয়াতে আল্লাহ তায়ালা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন। প্রথমত বলা হচ্ছে এটি আল্লাহর কিতাব এতে কোন প্রকার সন্দেহ নেই। দ্বিতীয়ত বলা হচ্ছে এই কিতাব হিদায়েত সেই মুত্তাকিদের জন্য যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে, নামায কায়েম করে, তাকে যে রিজিক দেয়া হয়েছে তা থেকে খরচ করে।

একজন কোরআন পাঠকারীর মনে যেন কোন প্রকার সন্দেহের জন্মই না নেই। এই জন্য প্রথমেই তিনি বলে দিচ্ছেন। এখানে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের নেশমাত্রও নেই। এর পর পঠকের কিছু গুণাবলির কথা বলা হচ্ছে। কোরআন সকল পাঠকের জন্য হিদায়েত নয়। কোরআন হিদায়েত হবে শধু তাদের জন্য যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে, নামায কায়েম করে, তার রিজিক থেকে খরচ করে। সুতরাং যারা কোরআনকে পথপ্রদর্শকরূপে পেতে চায় তাদেরকে অবশ্যই এইসব গুণাবলি অর্জন করে কোরআন পড়তে করতে হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা