,

অসহায় আত্মসমর্পণে সাফ শুরু : বাংলাদেশ ৪-০ গোলে হার

news-image

নিজস্ব প্রতিবেদক : এরআগে পাঁচবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। একবারও বাংলাদেশকে হারাতে পারেনি আফগানরা। চারটি ম্যাচ ড্র। একটিতে হার। বৃহস্পতিবার ষষ্ঠ ম্যাচে ‍মুখোমুখি হয় তারা। এবার বাংলাদেশ প্রমাণ পেয়েছে ফুটবলে যে আফগানিস্তান অনেক এগিয়েছে। সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে বাংলাদেশ ৪-০ গোলে হার মানে খোরাসানের সিংহ খ্যাত আফগানদের কাছে।
ভারতের কেরালার ত্রিবান্দ্রাম স্টেডিয়ামে ম্যাচের ৩২ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পরে বাংলাদেশ। ৩০ মিনিটে মাসিহ সাইঘানি গোল করার পর ৩২ মিনিটে ফয়সাল শায়েস্তে গোল করেন। আর ৪০ মিনিটে জুবায়ের আমিরির গোল করলে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে লাল-সবুজের জার্সিধারীরা। দ্বিতীয়ার্ধের ৬৯ ‍মিনিটে খাইবার আমানির গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় আফগানিস্তান। শেষপর্যন্ত একই ব্যবধানে ম্যাচ জিতে শুভসূচনা করে সাফের বর্তমান চ্যাম্পিয়নরা।
পুরো ম্যাচে বাংলাদেশের ওপর বেশ প্রভাব বিস্তার করে খেলে আফগানরা। বল দখলের দিক দিয়ে আফগানিস্তান ছিল ৬১ শতাংশ। আর বাংলাদেশ ৩৯ শতাংশ। আক্রমণ, পাল্টাআক্রমণেও মারুফুল হকের শিষ্যরা বেশ পিছিয়ে ছিল তাদের চেয়ে। দিনশেষে যোগ্য দল হিসেবেই জয় তুলে নিয়েছে আফগানিস্তান।
বাংলাদেশের একাদশ : শহিদুল (গোলরক্ষক), মো. ইয়াসিন, ইয়ামিন মুন্না, জাহিদ, মামুনুল, হেমন্ত, মোনায়েম খান রাজু, মো. নাসির, সোহেল, শাখাওয়াত রনি ও নাসির জুনিয়র।
আফগানিস্তানের একাদশ : ওভায়াস (গোলরক্ষক), আব্বাসিন, জুবায়ের, ফাসাল, নোরাওল্লাহ, সায়েদ, মাসিহ, জাজাই, হাদ্দিদ ও কানিসকা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা