,

আবারও চলচ্চিত্রে ফিরলেন রেসি

news-image

বিনোদন প্রতিবেদক : দীর্ঘ বিরতির পর আবারও চলচ্চিত্রে ফিরেছেন রেসি। নিয়মিত কাজ করার আভাসও দিয়েছেন। সেই ধারাবাহিকতায় বুধবার জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মাণাধীন নতুন চলচ্চিত্র ‘নিয়তি’তে চুক্তিবদ্ধ হলেন। তবে নায়িকা হিসেবে নয়, অতিথি শিল্পী হিসেবে দেখা মিলবে রেসির। 

সম্প্রতি চলচ্চিত্রে ফিরেছেন চিত্রনায়িকা রেসি। এরই মধ্যে ‘শূন্য’ ও ‘লাল সবুজের সুর’ শিরোনামে দুটো ছবিতে কাজও শুরু করেছেন। তার পাশাপাশি এবার নতুন চলচ্চিত্র ‘নিয়তি’তে চুক্তিবদ্ধ হলেন।  ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

এ প্রসঙ্গে রেসি বলেন, ‘প্রথমবারের মতো জাজের ছবিতে কাজ করছি। তবে নায়িকা হিসেবে নয়, থাকছি অতিথি চরিত্রে। কারণ আমার কাছে কোনো চরিত্রই ছোট নয়। ছবিটির গল্পটি ভালো লেগেছে, তাই প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম।’

এদিকে জাকির হোসেন রাজুর পরিচালনায় বর্তমানে থাইল্যান্ডে ‘নিয়তি’ ছবির চিত্রধারণের কাজ চলছে। এতে অংশ নিচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও নবাগত নায়িকা জলি। সব কিছু ঠিক থাকলে আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর ‘নিয়তি’র শুটিংয়ে অংশ নেবেন রেসি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা