বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেস্ট ও টি টি-টোয়েন্টি খেলতে ১১ জানুয়ারি বাংলাদেশ আসছে জিম্বাবুয়ে

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী বছরের শুরুতে জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের দুইটি টেস্ট খেলার কথা ছিল। আর এ লক্ষ্যে ১১ জানুয়ারি বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে।

এর আগে দক্ষিণ আফ্রিকা অঞ্চলের দেশটি বাংলাদেশের ডাকে সাড়া দিয়ে গত নভেম্বর মাসে দ্বিপক্ষীয় সিরিজের তিনটি ওয়ানডে এবং দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে গেছে।

সফরকারীরা টেস্টের পরিবর্তে পাঁচটি টি-টোয়েন্টি খেলতে চাইলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জিম্বাবুয়েকে একটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দিয়েছে।

বুধবার বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির সভা শেষে এমনটাই জানালেন কমিটির চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়।

তবে বিষয়টা এখনো চূড়ান্ত হয়নি। আলোচনা চলছে। কমিটির চেয়ারম্যান বলছেন, খুব দ্রুতই এ ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন তারা। জিম্বাবুয়ে একটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার প্রস্তাবে রাজি হয় কিনা সেটাই এখন দেখার বিষয়।

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে উপলক্ষ্য করে টেস্ট খেলার উপর জোর কমিয়ে টি-টোয়েন্টি আয়োজন করতে চাচ্ছে বিসিবি।

জিম্বাবুয়ে ক্রিকেট দল রাজী হলে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপের আগে ভালো প্রস্তুতি নিতে পারবে বাংলাদেশ।

আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। এরপর ১৬ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে তার আগেই ৯ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ জাতীয় দলের বিশ্বকাপ মিশন।

কারণ বাংলাদেশকে নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড এবং ওমানের সঙ্গে বাছাই পর্ব খেলে মূল পর্বে খেলার জায়গা করে নিতে হবে। তাই এই সংস্করণে দুর্বলতা কাটাতে এমন প্রস্তাব করা হয়েছে।শীর্ষ নিউজ

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে