,

আমি কারো কথা শুনি না : দীপিকা , আমি গর্বিত নারীবাদী : প্রিয়াংকা

news-image

২০১৫ সালটি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের অত্যন্ত ভালো গেছে। তিনি নিজেকে সবচেয়ে জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহণকারী ভারতীয় তারকাদের দলে নাম লিখিয়েছেন। সম্প্রতি সফল চলচ্চিত্রের স্ক্রিপ্ট বেছে নেয়ার ক্ষেত্রে তার দক্ষতা প্রসঙ্গে তিনি জানালেন তিনি কারো কথা শুনেন না। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডিএনএ ইন্ডিয়া।
‘আপনি দারুণ চলচ্চিত্রগুলো বেছে নিয়েছেন। আপনি কি সবচেয়ে ভালো স্ক্রিপ্ট বেছে নেওয়ার কাজে দক্ষ হয়ে উঠেছেন?’ এমন প্রশ্নের জবাবে দীপিকা জানান, তিনি সব সময়েই নিজে স্ক্রিপ্টগুলো পড়ে তারপর অভিনয়ের সিদ্ধান্ত নেন। এতে ভালো চলচ্চিত্রগুলোতে তার অভিনয় করা সম্ভব হচ্ছে। এ বিষয়ে অন্য কারো সহায়তা তিনি নেন না, কারো কথাও শুনেন না।
দীপিকা বলেন, ‘বছরজুড়ে কোনো বিষয় যদি আমার মনে অবচেতনভাবে চলতে থাকে, তাহলে আমি তা জানি না। কিন্তু আমার স্ক্রিপ্ট পছন্দ করার প্রক্রিয়া খুবই সাধারণ। যখনই কোনো পরিচালক একটি স্ক্রিপ্ট নিয়ে আসেন, আমি তা বিবেচনা করি। আমি যদি তা না পড়ি তাহলে তা করি না। এটা এমন খুবই সাধারণ বিষয়। এক্ষেত্রে একটি বিষয় আমি করি, তা হলো আমি অন্য কারো কথা শুনি না।’
তিনি আরো বলেন, ‘স্ক্রিপ্ট বাছাই করার এ সিদ্ধান্ত একমাত্র আমার। আর আমি কারো সিদ্ধান্ত গ্রহণ করি না। এটা সফল কিংবা বিফল যাই হোক না কেন, আমি বিশ্বাস করি এটি একমাত্র আমার নিজস্ব যাত্রা।’
দীপিকা বলিউড চলচ্চিত্রে তার কর্মজীবন প্রতিষ্ঠিত করার পাশাপাশি দুইটি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। তিনি হিন্দি, তামিল ও কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন। দীপিকা কোপেনহেগেনে জন্মগ্রহণ করেন এবং বেঙ্গালুরুতে বেড়ে উঠেছেন। অভিনয় জীবন শুরুর আগে তিনি ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিলেন। পরে ফ্যাশন মডেল হওয়ার জন্য তিনি খেলোয়াড় পেশার ইতি টানেন। এরপর ২০০৬ সালে ছোট একটি চরিত্রে প্রথম অভিনয় করেন। পরবর্তীতে ২০০৭ সালে তার প্রথম বলিউড ব্লকবাস্টার চলচ্চিত্র ওম শান্তি ওম মুক্তি পায়, যেখানে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করে ব্যাপক খ্যাতি ও ভারতের জাতীয় পুরস্কার লাভ করেন।

 


আমি গর্বিত নারীবাদী : প্রিয়াংকা

অনেক অভিনেত্রীই নিজেকে নারীবাদী বলে দাবি করতে ভয় পান। কিন্তু এদিক দিয়ে অনেক এগিয়ে রয়েছেন প্রিয়াংকা চোপড়া। সম্প্রতি তিনি নিজেকে একজন গর্বিত নারীবাদী বলে দাবি করলেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডিএনএ ইন্ডিয়া।
প্রিয়াংকা নিজেকে নারীবাদের সম্পূর্ণ বিশ্বাসী একজন ব্যক্তি বলে দাবি করেছেন। সম্প্রতি ৩৩ বছর বয়সি প্রিয়াংকা বলেন, নারীবাদ কোনো পুরুষবিদ্বেষী বিষয় নয় এবং এটি নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠারই একটি বিষয়।
প্রিয়াংকা বলেন, ‘আমি একজন গর্বিত নারীবাদী। আমি এমন একজন ব্যক্তি যে নারীবাদকে সমতা বিধানের বিষয় বলেই মনে করি। এটি পুরুষকে ঘৃণা বা অবমাননা করে নয়। বহু যুগ ধরেই নারীরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচিত হচ্ছেন। আর এখন তাদের উপযুক্ত সম্মান দেওয়ার উপযুক্ত সময়।’priyanka_chopra_hot_hd_wallpaper
প্রিয়াকা সম্প্রতি ‘জয় গঙ্গাজল’ নামে একটি সিনেমার ট্রেলার উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। সে সময়েই নারীবাদ বিষয়ে কথাবার্তা বলেন তিনি। এ অভিনেত্রী জানান, এ সিনেমাটি পুরুষ ও নারীর মধ্যে বৈষম্য কমানোর চেষ্টা করছে।
সাবেক মিস ইউনিভার্স প্রিয়াঙ্কা সাম্প্রতিক নানা বিষয় নিয়েও এ সময় আলাপ করেন। কয়েকদিন আগেই মিস ইউনিভার্স-এর শিরোপা দেওয়ার সময় ভুল নাম ঘোষণা করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে মিস ফিলিপাইন্স-এর বদলে প্রথমে মিস কলম্বিয়াকে বিজয়ী ঘোষণা করা হয়। পরবর্তীতে তাকে বাদ দিয়ে আবার মিস ফিলিপাইন্সকে মুকুট পরানো হয়। এ ঘটনার প্রেক্ষিতে প্রিয়াংকা বলেন, ‘এটি খুবই খারাপ হয়েছে। এটি যদি আমার ক্ষেত্রে হতো তাহলে আমি….. আমি মিস কলম্বিয়ার প্রতি অত্যন্ত দুঃখিত।’ 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে