,

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী মাসের ২৭ তারিখ থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের আসর। দেশের মাটিতে অনুষ্ঠিতব্য এ আসরকে সামনে রেখে ঘোষিত হলো ১৫ সদস্যের অনূর্ধ্ব-১৯ দল। 
বুধবার মেহেদি হাসান মিরাজকে অধিনায়ক করে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত। দলে স্ট্যান্ডবাই হিসেবে আরো চার ক্রিকেটারকে রাখা হয়েছে। 
বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ২৭ জানুয়ারি । 
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৭ জানুয়ারি উদ্বোধনী ম্যাচ দিয়ে ২৭ পর্দা উঠবে এবারের আসরের। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার যুবাদের বিপক্ষে লড়বে জুনিয়র টাইগাররা। দক্ষিণ আফ্রিকা ছাড়াও বাংলাদেশের গ্রুপে আছে স্কটল্যান্ড ও নামিবিয়া।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ সাইফ হাসান, জয়রাজ শেখ ইমন, পিনাক ঘোষ, জাকির হাসান, সাইফ উদ্দিন, শাফিউল হায়েত, মোহাম্মদ আব্দুল হালিম, সাঈদ সরকার, মেহেদি হাসান, সঞ্জিত সাহা, শাওন গাজী, আরিফুল ইসলাম জনি ও জাকের আলী অনিক।
স্ট্যান্ডবাই: রিফাত প্রধান, মুনিম শাহরিয়ার, মোসাব্বেক হোসেন সান, কাজী অনিক ইসলাম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে