,

ব্রিটিশ মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইংল্যান্ড থেকে ব্রিটিশ মুসলমানদের যুক্তরাষ্ট্রের বিমানে উঠতে দেয়া হচ্ছে না বলে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বরাবর হস্তক্ষেপ কামনা করে চিঠি লিখেছেন একজন ব্রিটিশ সাংসদ। 
উত্তর-পূর্ব লন্ডনের ওয়ালথামস্টো এলাকার সাংসদ স্টেলা ক্রিজিকে উদ্ধৃত করে দ্য গার্ডিয়ান লিখেছে, তার নির্বাচনী এলাকার এক মুসলিম পরিবারকে গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেসের এক বিমানে উঠতে দেয়া হয়নি।
গত ১৫ ডিসেম্বর লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর থেকে নরওয়েজিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে ১১ সদস্যের ঐ পরিবারের লস অ্যাঞ্জেলেসে যাওয়ার কথা থাকলেও বিমানবন্দর থেকে তাদেরকে ফেরত পাঠানো হয়। নিয়মমাফিকভাবে ইন্টারনেটে আবেদন করে যুক্তরাষ্ট্র যাওয়ার অনুমতিপত্রও নেয়ার পরও যেতে পারেনি পরিবার। কিন্তু কি কারণে তাদেরকে যেতে দেয়া হলো না সেটাও তাদেরকে জানানো হয়নি। 
পরিবারের প্রধান তারিক মাহমুদ গার্ডিয়ানকে বলেন, তারা প্রথমে ক্যালিফোর্নিয়ায় আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। কিন্তু আসল উদ্দেশ্য ছিল বাচ্চাদের নিয়ে ডিজনিল্যান্ডে যাওয়া।
টিকেটের জন্য খরচ হওয়া নয় হাজার পাউন্ড ফেরতের কোন নিশ্চয়তা দেয়নি বিমান কর্তৃপক্ষ। 
মাহমুদ গার্ডিয়ানকে বলেন, আমি আমার জীবনে এতোটা বিব্রত হইনি। আমাদেরকে (মুসলিমদের) আলাদা করে দেয়া হচ্ছে।
এ বিষয়ে এমপি স্টেলা ক্রিজি ক্যামেরনকে লিখেছেন, কেন অনেক ব্রিটিশ মুসলিমকে তারা বিমানে উঠতে দিচ্ছে না তার কোনো ব্যাখ্যা যুক্তরাষ্ট্র দিচ্ছেনা। এতে করে ব্রিটিশ মুসলিমদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
এর পর লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত একজন ইমাম এবং শিক্ষক আজমল মাশরুরকেও ১৭ই ডিসেম্বর নিউইয়র্কগামী একটি বিমানে উঠতে দেয়া হয়নি।
বিমানবন্দর থেকে তাকে শুধু জানানো হয়, তার ভ্রমণের অনুমতিপত্র বাতিল করা হয়েছে। এ বিষয়ে মাশরুর তার ফেসবুকে ওয়ালে লিখেছেন, আমি স্তম্ভিত, ক্ষুব্ধ।
স্টেলা ক্রিজির চিঠিটি বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১