,

২৩ জানুয়ারি অসিনের বিয়ে

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী অসিন এবং মাইক্রোম্যাক্সের প্রতিষ্ঠাতা রাহুল শর্মার বিয়ে নিয়ে অনেক দিন ধরেই নানারকম গুঞ্জন চলছে। এর আগে বিয়ের তারিখও শোনা গিয়েছিল কয়েকবার। এবার আবারো শোনা যাচ্ছে, নতুন গুঞ্জন। আগামী বছরের ২৩ জানুয়ারি নাকি বিয়ের পিঁড়িতে বসছেন এ জুটি।

এক প্রতিবেদনে জানা গেছে, বিয়ের প্রস্তুতি এরই মধ্যে শুরু করে দিয়েছেন অসিন-রাহুল। অতিথিদের বিয়ের কার্ডও বিলি করছেন তারা। আর বিয়ের কার্ডেই উল্লেখ করা হয়েছে ২০১৬ সালের ২৩ জানুয়ারিতেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তারা।
 
গত এক বছর ধরে মাইক্রোম্যাক্সের প্রতিষ্ঠাতা রাহুল শর্মার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী অসিন।

অসিনের পুরো নাম অসিন থত্তুমকাল। তিনি ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন।এই অভিনেত্রী আটটি ভাষায় কথা বলতে পারেন। আমির খানের বিপরীতে গজনি সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক অসিনের। বলিউডে তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো গজনি, রেডি, লন্ডন ড্রিমস, হাউজফুল টু, বোল বচ্চন ইত্যাদি। এ অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা অল ইজ ওয়েল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা