,

মাশরাফিদের বেতন বাড়ছে

news-image

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৫ সালটা বাংলাদেশ দলের স্বপ্নের মতো কেটেছে। ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছে। সেই সঙ্গে ঘরের মাঠে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী তিনটি দলের বিপক্ষে সিরিজ জিতেছে। সব মিলিয়ে মাশরাফি-মুশফিকদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। এই সাফল্যের ধারায় এবার চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেতন বাড়তে যাচ্ছে।

চলতি ডিসেম্বরেই শেষ হচ্ছে ক্রিকেটারদের চুক্তির মেয়াদ। জাতীয় দলের ক্রিকেটারদের চুক্তি নবায়ন করা হবে নতুন বছরের শুরুতে। ক্রিকেট অপারেশন্স বিভাগ থেকে ক্রিকেটারদের বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সভা শেষে এমনটাই জানিয়েছেন, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়।

২০১৪ সালটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ছিল বাজে একটা বছর। বছর জুড়েই টাইগাররা শুধু হেরেছে। যদিও ওই বছরের শেষদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতেছিল। কিন্তু তারপরও ২০১৫ সালে ক্রিকেটারদের চুক্তি নবায়নের সময় বেতন বাড়ায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেবার ১৪ জনকে রাখা হয়েছিল কেন্দ্রীয় চুক্তিতে। তবে এবার কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন ১৫ জন।

ক্রিকেটারদের বেতন কত শতাংশ বাড়ছে তা অবশ্য সাংবাদিকদের জানাতে চাননি নাইমুর রহমান দুর্জয়। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্রিকেট অপারশেন্স বিভাগ থেকে বোর্ডের কাছে ক্রিকেটারদের বেতন ২৫ শতাংশ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে নির্বাচকরা চুক্তি নবায়নের জন্য ১৫ জনের তালিকা দিয়েছেন। ক্রিকেটারদের এই তালিকা ও বেতন বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বিসিবির আগামী বোর্ড সভায়।

এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় বলেন, ‘নির্বাচকরা তালিকা দিয়েছেন। আমাদের সুপারিশ ছিল ১৫ জনের। ক্রিকেটারদের বেতন বাড়ানোর সুপারিশও করা হয়েছে।’

উল্লেখ্য, আগের বেতন কাঠামো অনুযায়ী এ-প্লাস শ্রেণীর ক্রিকেটারের মাসিক বেতন ছিল ২ লাখ টাকা। বাকি ‘এ’শ্রেণীতে ১ লাখ ৭০ হাজার, ‘বি’শ্রেণীতে ১ লাখ ২০ হাজার, ‘সি’শ্রেণীতে ৯০ হাজার ও ‘ডি’শ্রেণীতে ৬০ হাজার টাকা ছিল ক্রিকেটারদের মাসিক বেতন। অধিনায়ক বাড়তি ২০ হাজার ও সহ-অধিনায়ক ১০ হাজার টাকা দায়িত্ব ভাতা পেতেন।

এ-প্লাস শ্রেণীতে ছিলেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। ‘এ’শ্রেণীতে মাহমুদুল্লাহ, ‘বি’শ্রেণীতে নাসির হোসেন, রুবেল হোসেন, ইমরুল কায়েস, শফিউল ইসলাম। ‘সি’শ্রেণীতে মুমিনুল হক ও এনামুল হক বিজয় আর ‘ডি’শ্রেণীতে আল-আমিন হোসেন, আরাফাত সানি ও তাইজুল ইসলাম  ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা