,

সিলেট ও শ্রীমঙ্গলে ২ খ্রিস্টান যাজককে প্রাণনাশের হুমকি

news-image

বড়দিনের দুই দিন আগে সিলেট ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই খ্রিস্টান ধর্মযাজককে প্রাণনাশের হুমকি দিয়েছে ‘জিএমবির’ নামে।এরা হলেন সিলেটের ক্যাথলিক চার্চের বিশপ বিজয় ডিএন ক্রুজ ওমি এবং শ্রীমঙ্গল মিশনের ফাদার সুব্রত বনিফাস টলেন্টিনো।মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল এসএমএসর মাধ্যমে এ দুজন হুমকি পান বলে পুলিশকে জানানো হয়।  রাতেই সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানায় বিজয় এনডি ক্রুজ এবং শ্রীমঙ্গল থানায় সুব্রত বনিফাস পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।এর আগে দিনাজপুর, রংপুর ও খুলনায় যাজকদের হুমকি দেওয়া হয়।

শাহপরাণ থানার ওসি নিজাম উদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে বিশপ বিজয় এনডি ক্রুজের ব্যক্তিগত মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিয়ে একটি এসএমএস পাঠানো হয়েছে।পুলিশ হুমকিদাতাকে সনাক্ত করতে কাজ করছে বলে জানান ওসি।শ্রীমঙ্গল থানার এসআই মধূসূদন রায় জানান, মঙ্গলবার রাতে ফাদার বনিফাস একটি জিডি করেছেন। এখন চার্চে নিরাপত্তা পাহারা বসানো হয়েছে।ফাদার সুব্রত বনিফাস বলেন, সন্ধ্যা ৭টায় তার মোবাইল ফোনে (০১৭১৫০৯১০৯৩) হুমকির বার্তাটি আসে ০১৮৭৩১৪৯৫৮০ নম্বর থেকে।

ইংরেজিতে লেখা ওই এসএমএসে প্রেরকের নাম উল্লেখ করা হয়েছে জামান মজুমদার। তার পরিচয় লেখা হয় ‘ইন্টারন্যাশনাল কো অর্ডিনেটার ইন্টারন্যাশনাল জিএমবি (আইজিএমবি)’। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা