,

নিরাপত্তা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হওয়ার বিষয় নেই

news-image

মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বলেছেন, নিরাপত্তা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হওয়ার কোন বিষয় নেই। এটি একটি চলমান প্রক্রিয়া। যুক্তরাষ্ট্র  এবং বাংলাদেশ  এ নিয়ে যৌথভাবে কাজ করছে এবং করে যাবে। দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সচিব শহিদুল হকের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। নিরাপত্তা ইসুতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ সরকার প্রশংসনীয়  কিছু উদ্যোগ নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সামনে বড় দিন এবং বর্ষবরণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এটি একটি সম্মিলিত উদ্যোগ। এরজন্য আমরা একসঙ্গে কাজ করছি। সামনের দিনগুলোতে মার্কিন কর্মকর্তাদের বাংলাদেশে অনেক সফর আছে উল্লেখ করে তিনি বলেন, নিরাপত্তার কারণে এগুলো প্রকাশ করছি না বিষয়টি এমন নয়। এই সফরগুলো আরও কাছাকাছি আসলে আপনারা জানতে পারবেন। বার্নিকাট প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পরে সচিব শহিদুল হকের সঙ্গে বৈঠক করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা