,

স্থূলকায় শিশুদের হাড়ের গঠন হতে পারে দুর্বল

news-image

স্থূলদেহের শিশুদের দেহে পেশির পরিমাণ বেশি থাকতে পারে। কিন্তু অতিরিক্ত চর্বির কারণে তাদের হাড়ের বৃদ্ধি ও গঠন বাধাগ্রস্ত হতে পারে বলে নতুন এক গবেষণায় বলা হয়েছে। আমেরিকার ইউনিভার্সিটি অব জর্জিয়ার গবেষক জোসেফ কিন্ডলার এবং তার দল এক গবেষণায় এসব তথ্য দিয়েছেন।

গবেষকরা বিশেষ করে বয়ঃসন্ধিকালে উপনীত হওয়া ছেলে-মেয়েদের হাড়ের আকার, আকৃতি ও গঠন পর্যবেক্ষণ করেন। তারা দেখেছেন স্থুলদেহের শিশুদের পেশি কিভাবে হাড়ের গঠনকে প্রভাবিত করে। গবেষণায় দেখা গেছে, শিশুকাল থেকে বয়ঃসন্ধি পর্যন্ত হাড়ের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পেশি। তবে এই প্রক্রিয়াকে নানাভাবে প্রভাবিত করে অতিরিক্ত চর্বি। এ কারণে শিশুদের হাড় দুর্বল হতে পারে।

কিন্ডলার জানান, শিশুদের দেহের পেশি উন্নতামানের হলে হাড়ের গঠন সুঠাম হয়। স্থূলকায় শিশুদের পেশি বেশি থাকলেও শক্ত হাড় গঠনে বাধ সাধে চর্বি। অতিরিক্ত চর্বি পেশিতে গিয়ে জায়গা নেয়। তখন হাড়ের বৃদ্ধিতে পেশির ভূমিকা বদলে যায়। যদিও বিষয় একনো গবেষণাধীন রয়েছে, তবুও পেশি ও হাড়ের মধ্যে যোগসূত্র রয়েছে। কারেন্ট অপিনিয়ন ইন এন্ডোক্রাইনোলজি জার্নালে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। সূত্র : এনডিটিভি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা