,

নাসিরনগরে আগুনে ১৩ টি ঘর পুড়ে ছাই,আহত-৫

news-image

আকতার হোসেন ভুইয়া : মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার  চাপরতলা ইউনিয়নের কালিউতা গ্রামে আগুনে পুড়ে ১৩টি ঘর, বিভিন্ন ফসলসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে। আহত হয়েছে ৫ জন। ক্ষতিগ্রস্থরা হচ্ছে বাচ্চু মিয়া,লাল খাঁ,জাফর আলী,ওয়ারিশ মিয়া,আঞ্জু মিয়া ও রেনু মিয়া । এরা প্রত্যেকেই এলাকার কৃষক ও দরিদ্র পরিবার। চাপরতলা ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভুইয়া ও ক্ষতিগ্রস্থরা জানান, সন্ধ্যায় বাচ্চু মিয়ার রান্নার ঘর থেকে আগুনের সূত্রপাত্র হয়। আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে কেউ ঘর থেকে কিছুই বের করতে পারেনি। এ সময় একে একে করে ১৩ টি ঘর পুড়ে যায়। এলাকাবাসির প্রায় দু’ঘন্টা  চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ইসহাক মিয়া(৩২),হোসাইন মিয়া(৩০) ও জিতু মিয়াসহ(৩৯) ৫ জন আহত হয়। আজ বুধবার সকালে ঘটনার সংবাদ পেয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ ও চাপরতলা ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভুইয়া ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবার মধ্যে ১৮টি কম্বল বিতরন করা হয়েছে। অন্যদিকে স্থানীয় ইউনিয়ন প্রত্যেক ক্ষতিগ্রস্থ পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা