,

রেশমার মতো চীনেও ৬০ ঘণ্টা পর জীবিত উদ্ধার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রেশমার কথা মনে আছে নিশ্চয়ই? রানাপ্লাজা ধসের পর রেশমা উদ্ধার হওয়ার ঘটনা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল। রেশমার মতো দীর্ঘ সময় না হলেও ভূমিধসের ৬০ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে এক অভিবাসী শ্রমিককে।

বুধবার  চীনের দক্ষিণাঞ্চলীয় শহরে ওই ভূমিধসের ঘটনা ঘটেছিল।

শেনঝেন জরুরি বিভাগের কর্মকর্তা রাও লিয়াংঝোং জানিয়েছেন, তিয়ান জেমিং নামের ওই ব্যক্তিকে বুধবার ভোরে উদ্ধার করা হয়েছে। তিনি জানিয়েছেন, তিয়ান দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকিংয়ের বাসিন্দা।

ড. ওয়াং ইয়িগুও শেনঝেনে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘জীবিত উদ্ধারকৃত ওই ব্যক্তির গলার আওয়াজ এবং নাড়ি খুবই দুর্বল ছিল। তাকে আরো পর্যবেক্ষণ করা হচ্ছে।

যখন তিয়ানকে উদ্ধার করা হয় তখন সে উদ্ধারকর্মীদের জানিয়েছে যে, তার কাছাকাছি আরো একজন মাটি চাপা পড়েছে। পরে উদ্ধার কর্মীরা ধ্বংসস্তুপের নিচে তল্লাশি চালিয়ে নিশ্চিত করেছেন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অপর ওই ব্যক্তি বেঁচে নেই। রোববার ভূমিধসের পরে এখনও পর্যন্ত ৭০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে।

তবে তিয়ানকে উদ্ধার করতে পেরে উদ্ধারকারীরা খুবই আনন্দিত বলে জানিয়েছেন এক কর্মকর্তা। তিনি বলেন, ‘এটা সত্যি খুব সৌভাগ্যের বিষয় যে ৬০ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও তিনি ধ্বংসস্তূপের নিচে বেঁচে ছিলেন।’ ভারি বৃষ্টিপাতের কারণেই ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, সাভারে মর্মান্তিক রানাপ্লাজা ট্রাজেডিতে ভবন ধসের ১৭তম দিনে টানা ৪০৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে অক্ষত অবস্থায় রেশমা বেগমকে জীবিত উদ্ধার করা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা