,

রাশিয়ার বোমায় ২০০ সিরিয়ার নাগরিক নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বলে বুধবার বিবিসির অনলাইনের খবরে বলা হয়েছে।সংগঠনটি জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সিরিয়ার পাঁচটি এলাকায় রাশিয়ার চালানো ২৫ বার বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটে বলে তাদের বিশেষ একটি গবেষণায় উঠে এসেছে।রাশিয়া সিরিয়ায় আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যর্থ হয়েছে বলেও দাবি করে সংগঠনটি। মস্কো এ দাবি প্রথম থেকেই অস্বীকার করে আসছে। দেশটি বলছে, এটা ‘তথ্য যুদ্ধবিগ্রহ’।
 সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুরোধে ৩০ সেপ্টেম্বর থেকে রাশিয়া দেশটির জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের যোদ্ধাদের ওপর বিমান হামলা শুরু করে। তবে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের দাবি, আসাদ সরকারকে রক্ষায় মস্কো শুধু আইএস নয়, অন্য বিদ্রোহীগোষ্ঠীর ওপর বিমান হামলা চালাচ্ছে।অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার হোমস, হামা, ইদলিব, লাটাকিয়া  ও আলেপ্পোতে রাশিয়ার চালানো বিমান হামলা নিয়ে গবেষণা করা হয়।
 
সংগঠনটি জানিয়েছে, এটা করতে চিকিৎসক, মানবাধিকার কর্মী, প্রত্যক্ষদর্শী ও সাধারণ জনগণের সাৎক্ষাকার নেওয়া হয় ফোন ও ইন্টারনেটে। হামলার দৃষ্টিসহায়ক ইমেজ পর্যবেক্ষণ এবং অস্ত্র বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়।তাদের প্রতিবেদনে ছয়টি হামলার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। ২৯ নভেম্বর ইদবিল প্রদেশের আরিহার একটি মার্কেটে তিনটি রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৪৯ জন নিহত হন। বেশ কিছু মানুষ আহত হন।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখানে কোনো জঙ্গিদের টার্গেট করে হামলা চালানো হয়নি।সংগঠনটি দাবি করেছে, রাশিয়ার সামরিক বাহিনী জনবহুল অঞ্চলে বাছবিচারহীনভাবে বোমা এবং ক্রমাগতভাবে নির্বিচারে ক্লাস্টার বোমা ফেলছে।
 
এ ব্যাপারে রাশিয়া আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও প্রথম থেকেই বলে আসছে এটা ‘তথ্য যুদ্ধ’। তাদের বিরুদ্ধে প্রচরণার অংশ হিসেবে এটা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা