,

মোহাম্মদপুরের বস্তিতে আগুন লেগে ৩০ ঘর পুরে ছাই

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যানের কাছে বেড়িবাঁধ সংলগ্ন বস্তিতে আগুন লেগে অন্তত ৩০টি ঘর পুড়ে গেছে।

মঙ্গলবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে ওই এলাকায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে যায়। অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (২৩ ডিসেম্বর) সকালে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ভজন সরকার বাংলামেইলকে বলেন, রাত ১টা ২০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাদের ৬টি ইউনিট ঘটনাস্থলে যায়। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় তারা।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, আগুনে বস্তির প্রায় ৩০টি ঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তবে কোথা থেকে আগুনের সূত্রপাত এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করছেন, কোনো একটি ঘরে আগুন লাগার পর তা আশপাশে ছড়িয়ে পড়ে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে