,

রুশ হামলায় সিরিয়ায় ২০০ বেসামরিক মানুষ নিহত!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় রুশ বিমান হামলায় কমপক্ষে ২০০ জন বেসামরিক মানুষ ‘নিহত’ হয়েছে। প্রত্যক্ষদর্শী ও অধিকারকর্মীদের বরাত দিয়ে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

অ্যামনেস্টির দাবি, তারা গত ৩০ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সিরিয়ার পাঁচটি এলাকায় রাশিয়ার চালানো ২৫ টির বেশি হামলা পর্যালোচনা করেছে। এতে দেখা যায়, এসব ঘটনায় আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে রাশিয়া গুরুতরভাবে ব্যর্থ হয়েছে। 

সিরিয়ায় চলমান অভিযানে বেসামরিক লোকজন নিহত হওয়ার অভিযোগ শুরু থেকেই বারবার অস্বীকার করে আসছে মস্কো। এ ধরনের অভিযোগকে তথ্য-যুদ্ধ হিসেবেও বর্ণনা করছে রাশিয়া। 

সিরিয়ায় সক্রিয় ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের দমনে গত ৩০ সেপ্টেম্বর থেকে দেশটিতে রুশ বিমান হামলা শুরু হয়। 

পশ্চিমাদের অভিযোগ, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে রক্ষায় তাঁর বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধেও হামলা চালাচ্ছে রাশিয়া। 

রাশিয়ার দাবি, সিরিয়ায় আইএস ও অন্য জঙ্গিগোষ্ঠীগুলো রুশ হামলার লক্ষ্যবস্তু।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা